Ajker Patrika

সিলভাকে নিয়েই ব্রাজিলের কোপা দল

সিলভাকে নিয়েই ব্রাজিলের কোপা দল

ঢাকা: কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা নিয়ে শঙ্কা কেটেছে আগেই। করোনা আতঙ্কে কাসেমিরো-নেইমার-গ্যাব্রিয়েল জেসুসরা শুরুতে কোপায় খেলা নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন। পরে নানা আলোচনা–সমালোচনা শেষে খেলতে রাজি হন তাঁরা। আজ কোপার ২৪ সদস্যের দলও ঘোষণা করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দল থেকে মাত্র একটি পরিবর্তন এনেছেন সেলেসাও কোচ তিতে।

ব্রাজিল দলে ফিরেছেন চেলসির চ্যাম্পিয়নস লিগ জেতা ডিফেন্ডার থিয়াগো সিলভা। আক্রমণভাগে নেইমারের সঙ্গে আছেন রবার্তো ফিরমিনো, ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, এভারটন, গ্যাব্রিয়েল রবোসো ও রিচার্লিসন। রক্ষণে আতলেতিকো মাদ্রিদের ফেলিপেকে ডেকেছেন তিতে। দানি আলভেসের জায়গায় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন। ১৩ জুন রাত ৩টায় (বাংলাদেশ সময়) ‘বি’ গ্রুপে ভেনেজুয়েলা-ব্রাজিল ম্যাচ দিয়ে শুরু হবে কোপা। গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।

গত ১ জুন কোপা আমেরিকা আর্জেন্টিনা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। কারণ হিসেবে দেখানো হয় আর্জেন্টিনার করোনা পরিস্থিতি। এর আগে নিজেদের দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতায় বাদ পড়ে সহ-আয়োজক কলম্বিয়া। পরে ব্রাজিলে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয় কনমেবল।

কোপা আমেরিকায় ব্রাজিল দল

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: এমারসন (বার্সেলোনা), দানিলো, অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি, ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (লিওঁ)।

ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত