লিওনেল মেসিকে নিয়ে যুক্তরাষ্ট্রে পুরোদমে চলছে উন্মাদনা। মেসির সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ নিতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবার এক ভক্তের গালে চুমু খেয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
লিগ কাপের শেষ ষোলোতে আগামীকাল ভোরে এফসি ডালাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ইন্টার মায়ামিতে খেলার পর এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবেন মেসি। গতকাল ডালাসে পৌঁছেছে মায়ামি দল। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনুশীলনে যাওয়ার সময় মেসি গাড়ি থামিয়েছেন। তরুণ এক ভক্ত বলছিলেন, ‘আপনাকে আমি ভালোভাসি অধিনায়ক। আমাকে চুমু দিন।’ এরপর মেসির সঙ্গে করমর্দন করেন তিনি। তারপর সেই ভক্তের গালে আর্জেন্টাইন তারকা ফুটবলার চুমু দিয়েছেন। চুমু খেয়ে ভক্তের যেন বিশ্বাসই হচ্ছিল না। অবাক হয়ে নিজের গালে হাত দিয়েছেন তিনি।
এর আগে মেসির অটোগ্রাফ নিতে গিয়ে এক ভক্তের চাকরিও চলে যায়। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গত বৃহস্পতিবার লিগ কাপের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। সেদিন ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামের এক কলম্বিয়ান নাগরিক ক্লিনারের কাজ করছিলেন। মেসিকে দেখে অটোগ্রাফ নিতে ছুটে যান তিনি (সালামাঞ্চা)। মেসিও তাকে (সালামাঞ্চা) হতাশ করেননি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নেসিওনকে অটোগ্রাফ নেওয়ার ব্যাপারে সালামাঞ্চা বলেন, ‘যেখানে বাস পার্ক করা হয়, সেখানের বাথরুম পরিষ্কার করছিলাম। সৌভাগ্যবশত, বাস আসার পর যখন খেলোয়াড়েরা নামতে শুরু করলেন, আমি সেখানে ছিলাম। সবার শেষে বের হয়েছিলেন মেসি। ‘হে বিশ্ব চ্যাম্পিয়ন’ বলে আমি চিৎকার করেছিলাম। আমি যে ড্রেস পরেছিলাম, তার নিচে আর্জেন্টিনার জার্সি ছিল। আমার সঙ্গে মার্কারও ছিল। তিনি তাঁর অটোগ্রাফ দিলেন। এরপর নিরাপত্তাকর্মী এসে আমাকে বের করে দিলেন এবং চাকরি থেকেও বরখাস্ত করলেন।’
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। মেজর লিগ সকারে (এমএলএস) মেসির অভিষেক হতে একটু সময় লাগবে। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ২০ আগস্ট শার্লটের বিপক্ষে খেলবে মায়ামি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে