সাকিব আল হাসান এখন শুধু একজন দেশবরেণ্য ক্রিকেটারই নন, সাংসদ সদস্যও। মঞ্চে উঠতেই উপস্থাপক হাসিমুখে সেটি আবারও স্মরণ করিয়ে দিলেন। বিশ্বসেরা অলরাউন্ডারও যে মজাচ্ছলে কথা বলতে বেশ পটু, সেটি আরেকবার জানিয়ে দিলেন মাইক্রোফোন হাতে।
সাকিব মঞ্চে উঠেছিলেন ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজদের স্বপ্নের প্রতিষ্ঠান ‘এমকেএস’ স্পোর্টস নিয়ে কথা বলতে। দেশের প্রথম ব্যাট উৎপাদনে নামছে এই প্রতিষ্ঠান। সতীর্থদের এমন এক উদ্যোগকে হাসিমুখে স্বাগত জানালেন সাকিব, ‘আমার মনে হয়, খুবই ভালো উদ্যোগ। দেশে প্রথমবার কোনো একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে। আমাদের জন্য অনেক গর্বের। মিরাজ-ইমরুলদের শুভকামনা জানাচ্ছি। আশা করছি এই ব্র্যান্ডটা শুধু দেশে না, দেশের বাইরেও অনেক নাম করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। ওদের ব্যাট যদিও আমার এখনো ব্যবহারের সুযোগ হয়নি। তবে বলেছে, ওরা আমাকেও একটা ব্যাট দেবে।’
গতকাল রাজধানীর এক হোটেলে ‘এমকেএস’ স্পোর্টসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল তারার হাট। এসেছিলেন সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামসহ দেশের অনেক নামী ক্রিকেটার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, আরেক বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার জালাল ইউনুস। তাঁরা প্রত্যেকে নিজেদের শুভেচ্ছা বক্তব্য রেখেছেন।
ইমরুল-মিরাজদের এমকেএস দেশেই উৎপাদন করবে বিশ্বমানের ব্যাট। ইমরুলের একপ্রকার জেদ থেকেই এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা। দেশে এমন একটি প্রতিষ্ঠান হওয়ায় গর্ব প্রকাশ করেন সাকিব। সঙ্গে শুভকামনা জানালেন ইমরুল-মিরাজসহ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে, ‘আমি নিশ্চিত, ওরা যে ধরনের পরিশ্রম করেছে, বিশেষ করে ইমরুল, আমি দেখেছি, ইংল্যান্ডে গিয়ে নিজেই কাঠগুলো নিয়ে আসছে। মিরাজ শুধু হয়তো বিনিয়োগই করছে, মনে হয় (হাসি)। তবে ইমরুল অনেক কষ্ট করছে। আমি নিশ্চিত, যাদের দেখিনি তারাও অনেক পরিশ্রম করছে। ওদের সবার জন্য শুভকামনা থাকল। আশা করছি, এটা থেকে বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি উপকৃত হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে