
অধিনায়ক হিসেবে লিটন দাসকে কাছ থেকেই দেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। শুধু দেখা নয়, সমালোচনায় জর্জরিত লিটনের ক্যারিয়ারের কঠিন দিনগুলোও মাশরাফির অধিনায়কত্ব সময়ে। শত সহস্র সমালোচনার মাঝেও লিটনের ওপর আস্থার হাত ছিল মাশরাফির। লিটনকে দেখা থেকেই মাশরাফির মনে হচ্ছে, নাজমুল হোসেন শান্ত লম্বা রেসের ঘোড়া হবেন।
লিটন যে সময়টা কাটিয়ে উঠেছেন, শান্ত আছেন ক্যারিয়ারের সেই ধাপে। বাংলাদেশ দলে শান্তকে কাছ থেকে পাননি মাশরাফি। এবারের বিপিএলে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সে খেলছেন শান্ত। শুধু খেলছেন বললে ভুল হবে, এবারের বিপিএলে মাশরাফির দলের দুর্দান্ত যাত্রার অন্যতম সঙ্গী এই ওপেনার। ৭ ম্যাচে শান্তর রান ২৮১। সাকিব আল হাসান ও নাসির হোসেনর পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য শান্ত এখনো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
তবে মাশরাফির বিশ্বাস, কঠিন সময় কাটিয়ে ওঠার মতো মানসিক দৃঢ়তা আছে শান্তর। আগামীকাল সিলেটে নিজেদের প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্রাগল থাকতে পারে।
সুতরাং মানসিকভাবে শান্ত থাকা অনেক গুরুত্বপূর্ণ। যেটা শান্তর ক্ষেত্রে আমি দেখেছি। লিটনের মতোই বাইরের জিনিসে ও মাথা ঘামায় না। আমার কেন জানি মনে হয় এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া। এখন সবকিছুতে দিন শেষে আল্লাহর রহমত প্রয়োজন হয়। আমি বিশ্বাস করি, এই ছেলেটা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপকতার এই যুগে নিজেদের প্রজন্মকে ভাগ্যবান ভাবেন মাশরাফি। এ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের প্রজন্ম ভাগ্যবান যে আমাদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না।
এখন যারা খেলছে তারা কিন্তু...যারা মানসিকভাবে শক্ত তারা এসব থেকে দূরে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকে। কারা কী লিখছে, সেটা না দেখলে তাদের জন্য কাজটা সহজ হবে। কারণ, বাংলাদেশে এমন না যে যারা নিচ থেকে উঠে এসেছে, তাদের মৌলিক বিষয় (টেকনিক্যাল) এত শক্তিশালী না। আমাদের সিস্টেমটাই এ রকম নেই। আপনি দেখবেন এ ধরনের টুর্নামেন্ট একটা বা দুইটা খেলেই জাতীয় দলে খেলে ফেলে। এর মানে এই না যে তার মৌলিক অনেক শক্তিশালী।’

হামজা চৌধুরী এখন শেফিল্ড ইউনাইটেডের। এই ক্লাবটির হয়ে যে একেবারে তিনি নতুন, তা নয়। এর আগে ধারেও খেলেছেন। এবার তিনি স্থায়ীভাবে ফিরলেন শেফিল্ডে। ফেরার রাতেই রুদ্ধশ্বাস জয়ের স্বাক্ষী হলেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার
১৪ মিনিট আগে
বলটা সীমানার দড়ি স্পর্শ করতেই শুরু তাওহীদ হৃদয়ের উদযাপন। ডাবল সেঞ্চুরি বলে কথা। সেটাও যদি হয় বাংলাদেশের স্মৃতিবিজড়িত মাঠে, তা হলে তো বাঁধভাঙা উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। সেঞ্চুরির পর ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
১ ঘণ্টা আগে
আবারও ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার সময় চলে এল বলে। তবে এবার আর প্যারিসের থিয়েটার দ্যু শাতলে নয়। ২০২৫-২৬ মৌসুমের ব্যালন ডি’অর হবে লন্ডনে।
১ ঘণ্টা আগে
বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
১৩ ঘণ্টা আগে