এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি যেন বাড়তি প্রতিপক্ষ হিসেবে খেলছে। প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি বাদ সাধছে। বৃষ্টিতে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাতে আইরিশদের কিছুটা উপকার হয়েছে ঠিকই, তবে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে আফগানদের।
টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই এমন সমীকরণ মাথায় নিয়েই আজ এমসিজিতে আফগানিস্তানের খেলার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টিতে একটা বলও মাঠে গড়ায়নি। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আফগান-আইরিশদের। তাতে আইরিশরা উঠে এসেছ গ্রুপ-১-এর পয়েন্ট তালিকার দুই নম্বরে। আর আফগানরা আছে তলানিতে।
প্রথম রাউন্ডে দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে ওঠে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে সুপার টুয়েলভ শুরু করেছিল আইরিশরা। তবে নিজেদের পরের ম্যাচে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে হারায় আইরিশরা। আর আজকের ম্যাচ তো বৃষ্টিতে ভেস্তে গেছে। তাতে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-১-এর পয়েন্ট তালিকার দুই নম্বরে এখন আইরিশরা। অন্যদিকে আফগানিস্তানের সুপার টুয়েলভ শুরু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। এরপর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-১-এর ৬ নম্বরে আফগানরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে