
মিরপুরে যুব বিশ্বকাপের শেষ প্রস্তুতিটা আরও মধুর হলো তামিম ইকবালের আগমনে। দেশসেরা ওপেনারকে দেখেই জড়ো হন অনুশীলন ক্যাম্পে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা। এরপর সবার হাতে একটি ব্যাট তুলে দেন তামিম। পাকিস্তানের সিএ কোম্পানির যে ব্যাট দিয়ে তিনি নিজেও খেলেন, সে ব্যাটই যুবাদের এনে দিলেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার।
যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন, বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বীরা। শেষ দিকে তামিম এসে যেন তাঁদের মনে লড়াই আর আনন্দের মাত্রাটা আরও বাড়িয়ে দিলেন। বিসিবির মাধ্যমে যুব দলের ক্রিকেটারদের শুধু ব্যাটই দিলেন না, তামিম বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায়ও তোমাদের যখন যা লাগবে—ব্যাট-প্যাড, শুধু একটা টেক্সট করবা।’
কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সময় তামিমের মাধ্যমে ব্যাট কেনার চেষ্টা করেন যুবাদের কয়েকজন। পরে আরও দু-একজন ব্যাট কেনার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তামিম বিসিবির সঙ্গে কথা বলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে থাকা ১৫ খেলোয়াড়ের জন্যই ভালো মানের ব্যাটের ব্যবস্থা করে দিয়েছেন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে যুবাদের অনুশীলনে সেই ব্যাটগুলো নিয়ে গেলেন তামিম। মাহফুজুর রহমান রাব্বী-আশিকুর রহমান শিবলিদের তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পরও তাঁদের ব্যাট-প্যাড বা সরঞ্জামাদি প্রয়োজন হলে জানানোর জন্য।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী পরশু রাত ১২টার পরে একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে দল। ১৯ জানুয়ারি ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাংলাদেশ যুবারা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে