টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থান পরিবার থেকে হাজার মাইল দূরে আমেরিকার নিউইয়র্কে। যদিও সাকিব আল হাসানের পরিবার সেখানে ঘাঁটি গেড়েছে বহু আগেই। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আজ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার আগে সাকিবের পরিবারের সান্নিধ্যে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে দাওয়াত করে খাওয়ালেন সাকিব-শিশির।
দলীয় ক্রিকেটারদের সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও যোগ দেন এই নৈশভোজে। বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে সব চাপ আর প্রত্যাশাকে দূরে সরিয়ে ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে সাকিবের বাসায় কিছুটা সময় কাটান ক্রিকেটাররা। যার কিছু ছবি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জাতীয় দলের সতীর্থদের সঙ্গে হালকা গোলাপি যে শার্ট পরে দেখা গেছে সাকিবকে, সেই পোশাক পরিহিত সাকিবের সঙ্গে নিজের এবং ছেলে ইজহারের সঙ্গে নিজের আরেকটি ছবি ফেসবুকে দিয়েছেন সাকিবের স্ত্রী শিশিরও। ক্যাপশনে লিখেছেন ‘মাই বয়েজ’।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে