বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর ধরে দারুণ উত্তাপ ছড়াচ্ছে। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ তো বটেই। বয়সভিত্তিক দলেও দেখা যায় একই ঘটনার পুনরাবৃত্তি। মাঝেমধ্যে জড়িয়ে যান আম্পায়াররাও।
এবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা উত্তপ্ত ম্যাচের ভেন্যু ওমানের আল আমেরাত গ্রাউন্ড। ইমার্জিং টিমস এশিয়া কাপের ম্যাচটি ছিল দুই দলের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। শেষ ৩ ওভারে জিততে বাংলাদেশ ‘এ’ দলের দরকার ছিল ৩৭ রান। হাতে ৩ উইকেট। এমন পরিস্থিতিতে ১৮তম ওভার করতে এলেন শ্রীলঙ্কার পেসার ঈশান মালিঙ্গা। ঈশান বল ছোড়ার মুহূর্তেই আম্পায়ার হঠাৎই ডাকলেন ডেড বল। ততক্ষণে আবু হায়দার রনি লং অফ এলাকা দিয়ে মেরেছেন ছক্কা। তখনই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ডাগআউট থেকে নো বলের সংকেত দিচ্ছিলেন কোচ সোহেল ইসলাম ও তাওহীদ হৃদয়। বাংলাদেশ অধিনায়ক আকবর আলী রেগেমেগে চতুর্থ আম্পায়ারের দিকে গেলেন।
সোহেল-হৃদয়রা যে নো বলের ইশারা দিচ্ছিলেন, সেটার যুক্তি খুঁজে পেয়েছেন ধারাভাষ্যকারেরা। তখন ধারাভাষ্যকার বলেন, ‘বল ঠিক ছোড়ার সময়ই আম্পায়ার ডেড বল ডেকেছেন। লং অফ দিয়ে ছক্কা মারার পর আম্পায়ার লং অনের দিকে কোনো ফিল্ডারকে ইঙ্গিত করছিলেন। তিনি দাবি করছিলেন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে। তাতে এটা ডেড বল না, নো বল ডাকা উচিত ছিল। বৃত্তের ভেতরে ৩ ফিল্ডার থাকলে এটা নো বলই হওয়ার কথা।’
ওমানের আল আমেরাত ঘটনা হয়তো অনেক ভক্ত-সমর্থককেই টাইম মেশিনে চড়িয়ে নিয়ে গেছে ২০১৮ সালে। কলম্বোর প্রেমাদাসায় নিদাহাস ট্রফির ম্যাচে লঙ্কান পেসার ইসুরু উদানার বাউন্সার ছেড়ে দেন মোস্তাফিজুর রহমান। স্কয়ার লেগ আম্পায়ার ওয়াইড ডাকলেও পরে সেটা বাতিল করা হয়। তখন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তর্কে জড়িয়েছিলেন আম্পায়ারদের সঙ্গে। এমনকি সতীর্থদের মাঠ ছেড়ে চলে আসতে বলেছিলেন। বিতর্কিত সেই ঘটনার ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ঐতিহাসিক ছক্কায় ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে বাংলাদেশ উঠেছিল নিদাহাস ট্রফির ফাইনালে।
ছয় বছর পর আল আমেরাত গ্রাউন্ডে বাংলাদেশ রয়ে গেল পরাজিত দলে। ১৯ রানে হেরে ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশ ‘এ’ দলের। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা ‘এ’ দল। রান তাড়া করতে নেমে ধুঁকতে থাকা বাংলাদেশ দিশা খুঁজে পাচ্ছিল রনির ব্যাটিংয়ে। ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান তাঁর ব্যাটে এলেও ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রানে আটকে যায় দলটি।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৫ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে