ডেভিড মিলার এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন—এটা জানা গিয়েছিল অনেক আগেই। শুধু বাংলাদেশে তাঁর আসার দিনক্ষণটা জানাই বাকি ছিল। সেটাও গতকাল ফরচুন বরিশাল নিজেদের ফেসবুক পেজে জানিয়ে দেয় বেশ ঘটা করে।
বিপিএল খেলতে মিলার আজ পা রাখলেন বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটার যখন এলেন, ততক্ষণে বিপিএলের প্রথম পর্বের খেলা শেষ। ১২ ম্যাচে ৭ জয় ও ৫ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগ পর্বে তৃতীয় স্থানে থেকে উঠেছে বরিশাল। আগামীকাল থেকে শুরু হওয়া বিপিএলের প্লে অফ পর্বে এলিমিনেটরে বরিশাল খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বিপিএলে এবার বরিশালের আগের কোনো ম্যাচ দেখেছেন কি না, সংবাদমাধ্যমের এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন মিলারকে। তখন কথার প্রসঙ্গে নিজের বিয়ের কথা জানান দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার। মিলার তখন বলেন, ‘সত্যি বলতে, কয়েক দিন কোনো খেলা দেখিনি। কিছুদিন বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে, সেসব নিয়ে কাজ করতে হচ্ছে। তবে ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, কোথায় আছি, প্লে অফে উঠেছি কি না।’
শেষের দিকে মিলার কতটা ঝোড়ো ব্যাটিং করতে পারেন, সেটা অনেকের ভালোই জানা। ২০১৭ সালে টি-টোয়েন্টিতে মোহাম্মদ সাইফউদ্দিনকে মেরেছেন পাঁচ ছক্কা। সেই সাইফউদ্দিন এবার বরিশালে মিলারের সতীর্থ। বাংলাদেশে এসেই আজ অনুশীলনে নেমে পড়লেন। বলতে গেলে বরিশালের কাছে এখন ম্যাচগুলো নক আউট। চট্টগ্রামের কাছে হারলে বাদ। এমনকি জিতলেও খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। তারপর সেই (দ্বিতীয় ম্যাচ) জিতে জায়গা করে নিতে হবে ফাইনালে। মিলার ‘পাখির চোখ’ করে আছেন আগামীকালের ম্যাচটিকেই, ‘ক্লান্ত লাগছে, বিশ্রামের দরকার। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও ব্যাপার আছে। কালকের ম্যাচের জন্য মুখিয়ে আছি। কাল খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। যতটা সম্ভব দলে অবদান রাখতে চাই।’
শীতের শেষে এখন বাংলাদেশে গরম পড়তে শুরু করেছে। এই সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে অনুশীলন, তারপর সংবাদমাধ্যমের প্রশ্ন—মিলার তবু যেন আছেন ফুরফুরে মেজাজে। রসিকতা করে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার বলেন, ’ আমার জানামতে, কেউ এখানে কোমল পানীয় পান করেন না। তবে রেড ওয়াইনের ব্যাপার তো জানেন। বয়সের সঙ্গে সঙ্গে সেটা পরিণত হয়ে ওঠে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে