
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সুপার টুয়েলভের স্বপ্ন ভাঙল ওমানের। গ্রুপ বি এর শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে গেল স্কটল্যান্ড। আর ওমানের হারে সুপার টুয়েলভ আগে নিশ্চিত করা বাংলাদেশ হলো এই গ্রুপের রানার্সআপ।
স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। জশ ডেভি ও সাফিয়ান শরীফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকেরা। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার যতীন্দর সিং। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাদেম ও আকিব ইলিয়াসের ৪০ বলে ৩৮ রানের জুটিতে যা একটু ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। ৫১ রানে এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিসান মাকসুদের দল। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১২২ রান তোলে ওমান।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার কাইল কোয়েটজার ও জর্জ মানসি উদ্বোধনী জুটিতে তোলে ৩৩ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাথু ক্রস ও কোয়েটজার ৩২ বলে ৪২ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ৭৫ রানে কোয়েকজার (৪১) ফিরলে রিচার্ড বেরিংটনকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন ক্রস। ক্রসের অপরাজিত ২৬ আর বেরিংটনের অপরাজিত ৩১ রানের সুবাদে ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। এই জয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতল কোয়েটজারের দল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে