৭০০০ রানের মাইলফলকে মুশফিকই প্রথম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি মুশফিকুর রহিম। সর্বোচ্চ রানসংগ্রাহক তিনিই। এবার তিনি পৌঁছলেন এমন এক মাইলফলকে, যেখানে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটার পৌঁছাতে পারেননি।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই হয়তো ৭০০০ রানের মাইলফলকে পৌঁছে যেতেন মুশফিক। তবে চোটে পড়ায় সেই টেস্টে খেলা সম্ভব হয়নি। মিরপুরে না পারলেও সিলেটে ৭০০০ রানের গণ্ডি পার করেছেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০০ রান করতে মুশফিকের যে ৪৩ রান দরকার ছিল, তার মধ্যে ৩৪ রান সিলেটে প্রথম ইনিংসেই করে ফেলেছেন। দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে করেছেন ১৪ রান। ১০৭ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত তাঁর রান ৭০০৫।









