২০২৩ বিশ্বকাপই যে কুইন্টন ডি ককের শেষ ওয়ানডে বিশ্বকাপ, তা নিশ্চিত হওয়া গেছে আগেই। কেননা এই বিশ্বকাপ শেষেই তিনি ওয়ানডে থেকে অবসরে যাবেন। অবসরে যাওয়ার আগে বিশ্বকাপটা রাঙাচ্ছেন নিজের মতো করে। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের মতো বাংলাদেশের তারকা ব্যাটারদের পাশে বসেছেন তিনি।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় দক্ষিণ আফ্রিকার ২০২৩ বিশ্বকাপ মিশন। সেই ম্যাচে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে যান ডি কক। ৮৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেছেন ১০০ রান। দিল্লির ফর্মটা দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার টেনে নিয়ে এসেছেন লক্ষ্ণৌতেও। যেখানে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর (ডি কক) শুরুটা একটু ঝুঁকিপূর্ণ ছিল। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে জস হ্যাজলউডের শর্ট বল পুল করতে যান ডি কক। টপ এজ হওয়া বল চলে যায় কিপারের মাথার ওপর দিয়ে। ঠিক তার পরের ওভারেই মেরেছেন ছক্কা। পঞ্চম ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ককে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে মারেন ছক্কা। এভাবে বাউন্ডারি যেমন মেরেছেন, তেমনি স্ট্রাইক রোটেটও করেছেন তিনি। ৩০ তম ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সকে মিড উইকেট দিয়ে উড়িয়ে বিশাল ছক্কা মারেন ডি কক। ৯১ বলে করা এই সেঞ্চুরি প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটারের ১৯ তম ওয়ানডে সেঞ্চুরি। এবারের বিশ্বকাপেও এটা তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি।
টানা দুই সেঞ্চুরি করে সাকিব-মাহমুদউল্লাহদের রেকর্ডে ভাগ বসালেন ডি কক। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ-এই দুই দলের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন সাকিব। যেখানে ইংলিশদের বিপক্ষে করেন ১২১ রান ও ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন উইন্ডিজদের বিপক্ষে। যার মধ্যে ক্যারিবীয়দের বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরা। আর ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৮ বলে ১০৩ রান করেন মাহমুদউল্লাহ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৩ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন, যা বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
ওয়ানডে বিশ্বকাপে টানা সেঞ্চুরি:
৪; কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ; প্রতিপক্ষ: বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড; ২০১৫
৩; রোহিত শর্মা (ভারত) ; প্রতিপক্ষ: ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা; ২০১৯
২; সাকিব আল হাসান (বাংলাদেশ) ; প্রতিপক্ষ: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ; ২০১৯
২; মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ; প্রতিপক্ষ: ইংল্যান্ড, নিউজিল্যান্ড; ২০১৫
২; কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া; ২০২৩

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে