ভাগ্যিস রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরিয়ে আরব আমিরাতে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল! নয়তো নিজেদের মাঠে এমন বিব্রতকর হার কীভাবে ‘সহ্য’ করত লঙ্কান সমর্থকেরা? ম্যাচে দাসুন শানাকার দলকে যে রীতিমতো টি-টোয়েন্টি ক্রিকেট শিখেয়ে ছাড়ল আফগানরা।
দুবাইয়ে গত রাতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ফজলহক ফারুকী-মোহাম্মদ নবীদের দুর্দান্ত বোলিংয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের ১০৫ রানে বেঁধে ফেলে আফগানরা। পরে ব্যাটাররা আনুষ্ঠানিকতা ছাড়েন দোর্দণ্ড প্রতাপে, ৫৯ বল অক্ষত রেখে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে বলের হিসেবে এটি লঙ্কানদের দ্বিতীয় বড় হার। ২০১৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ড জিতেছিল ৬০ বল বাকি রেখে।
টি-টোয়েন্টির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা পাওয়ার ক্রিকেটের প্রদর্শনীতে আফগানিস্তান শুধু সুপার ফোরে এক পা দিয়েই রাখল না, পুরো এশিয়াকেই যেন নিজেদের উত্থানের জানান দিল। বার্তাটা সবচেয়ে কড়াভাবে পৌঁছাল বাংলাদেশের কানে। মঙ্গলবার রশিদ-নবীদের বিপক্ষে ম্যাচ দিয়েই যে নিজেদের অভিযান শুরু করবে সাকিব আল হাসানের দল।
চলমান অস্থিরতায় ক্রিকেটকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিল শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন। তবে গত রাতে লঙ্কানদের ক্রিকেট-খুঁটি এক রকম নড়বড়ে করে দিয়েছে আফগানরা। শুরুতেই তাদের নাড়িয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকী। এই বাঁহাতি পেসারের বেঁধে দেওয়া সুর ধরে পরে দাপট দেখিয়েছেন স্পিনাররাও। ভানুকা রাজাপক্ষে আর চামিকা করুণারত্নে ছাড়া লঙ্কানদের হয়ে লড়াই করতে পারেননি আর কেউ। তাদের মামুলি পুঁজি টপকাতে আফগানিস্তান পাওয়ার প্লেতেই তুলে নেয় ৮৩ রান! আনুষ্ঠানিকতা সারতে তাই খুব একটা দেরি হয়নি তাদের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা
১৯.৪ ওভারে ১০৫ অলআউট
রাজাপক্ষে ৩৮, চামিকা ৩১
ফারুকী ৩/১১, নবী ২/১৪
আফগানিস্তান
১০.১ ওভারে ১০৬/২
গুরবাজ ৪০, জাজাই ৩৭*
হাসারাঙ্গা ১/১৯, আসালঙ্কা ০/১
ফল : আফগানিস্তান ৮ উইকেটে জয়ী

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে