
হাঁটুর সমস্যায় গত মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সময় মতো শুরু করতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। হাঁটুর চোট নিয়ে নির্বাচনী ব্যস্ততা শেষেই নেমে পড়তে হয়েছে বিপিএল খেলতে। মাশরাফির ফিটনেস নিয়ে যে প্রশ্ন আছে, সেটি তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছে। আজ বিপিএলের ম্যাচে আলোচনায় সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের ফিটনেস ইস্যু।
আজ দুপুরে রংপুর-সিলেট ম্যাচের আগে বিপিএল সম্প্রচারকারী টেলিভিশনের বিশ্লেষণী অনুষ্ঠানে সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল সরাসরি মাশরাফির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘এই টুর্নামেন্টে আসলে...সে (মাশরাফি) খেলতে চাচ্ছিল না, মালিকেরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। আমার মনে হয় (এভাবে খেলে) এই টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে। এ ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে। এখান থেকে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয় মাস পর আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাদের (সিলেট) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিল, এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত। সেও খেলতে চাচ্ছে না, রেস্ট নিতে চাইছে। কিন্তু মালিকের চাপে এই দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
মাশরাফি যে বিপিএলের মাঝে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন হাঁটুর, সেটি কদিন আগে তাঁর ভাই মোরসালিন মুর্তজার ফেসবুক পোস্টেই পরিষ্কার। বিপিএলের সব ম্যাচ খেলার ইচ্ছেও ছিল না মাশরাফির। আজ বিকেলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশরাফুলের কথার ব্যাখ্যাও দিয়েছেন মাশরাফি, ‘সবকিছু সব জায়গায় ব্যাখ্যা করা যায় না। তবে আমি যেটা মনে করেছি, (চোট নিয়ে খেলা) এটা সঠিক পরিস্থিতি না।’ দলের স্বত্বাধিকারীদের অনুরোধেই যে চোট নিয়ে মাশরাফিকে খেলতে হচ্ছে সেটি তাঁর কথাতেও ইঙ্গিত রইল, ‘সত্যি বলতে, আইডিয়াল সিচুয়েশনে না হলে (না খেললে) ভালো হয়। কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায় না। হাঁটুর সমস্যা (আমাকে) বেশ ভোগাচ্ছে।’
আর ম্যাচ শেষে সিলেটের ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ শুভ্র সাংবাদিকদের বলেছেন, ‘আশরাফুল কী মন্তব্য করেছে, সেটা আমাদের কাছে কিছু ম্যাটার করে না।’

২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
২০ মিনিট আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
৩ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে মুখোমুখি
৪ ঘণ্টা আগে