
হারারে টেস্টে দুই দলের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের পর ম্যাচের ভবিষ্যত একরকম স্পষ্ট হয়ে উঠে। আফগানিস্তানের বাজে ব্যাটিংয়ের পর লিড নেয় জিম্বাবুয়ে। নাটকীয় সমাপ্তির জন্য দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে হতো সফরকারী দলকে।
সেটা করে দেখাতে পারেনি আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসেও তাদের বাজে ব্যাটিং প্রদর্শনী অব্যাহত ছিল। তাই আর ব্যাটিংয়ে নামতে হয়নি জিম্বাবুয়েকে। একমাত্র টেস্টে আফগানদের ইনিংস ও ৭৩ রানে হারিয়েছে ক্রেইগ আরভিনের দল। দাপুটে জয়ে জিম্বাবুয়ে যেন বুঝিয়ে দিল, ওয়ানডে, টি–টোয়েন্টিতে দারুণ করলেও টেস্টে এখনো অনেক পথ হাঁটা বাকি আফগানিস্তানের।
একমাত্র ইনিংসে ১২১ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন কারান। সিকান্দার রাজার অবদান ৬৫ রান। নিক ওয়েলচ এনে দেন ৪৯ রান। এছাড়া ব্র্যাড ইভান্স ৩৫ ও ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে আসে ৩২ রান। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্যাচটা স্মরণীয় করে রাখলেন জিয়াউর রহমান। অভিষেক ম্যাচেই ৭ উইকেট নেন এই ডানহাতি পেসার। তবে ব্যাটারদের ব্যর্থতার কারণে বিফলে গেল তাঁর দারুণ বোলিং।
জিয়ার মতো কেউ ৭ উইকেট নিতে না পারলেও দুই ইনিংসেই বেশ ধারাবাহিক ছিলেন জিম্বাবুয়ের বোলাররা। ব্লেসিং মুজারাবানি, ইভান্স, রিচার্ড এনগারাভাদের বোলিং তোপে মুখ থুবড়ে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন। প্রথম ইনিংসে ১২৭ রানে অলআউট হয় তারা। ফিফটি পাননি কেউ। সর্বোচ্চ ৩৭ রান করেন রমমানুল্লাহ গুরবাজ। ৩০ রান আসে আব্দুল মালিকের ব্যাট থেকে। ২২ রানে ৫ ব্যাটারকে ফেরান ইভান্স। মুজারাবানির শিকার তিনটি।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। ২৩২ রানে পিছিয়ে ছিল অতিথিরা। এ যাত্রায় তারা গুটিয়ে যায় ১৫৯ রানে। ইবরাহিম জাদরান খেলেন সর্বোচ্চ ৪২ রানের ইনিংস। বাহির শাহ করেন ৩২ রান। ৩৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার এনগারাভা। এবারও ৩ উইকেট ঝুলিতে পুরেন মুজারাবানি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে