
পাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জুলিয়ান উডের অনুশীলনের কিছু ছবি পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, পাওয়ার হিটিং কোচ উডের কথা মনোযোগ দিয়ে শুনছেন পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস, দাসুন শানাকারা। উড যেভাবে শেখাচ্ছেন, সেটা আবার অনেকে ভিডিও করেছেন। অনুশীলনে এই পাওয়ার হিটিং কোচ নিজে যেমন ব্যাটিং করে পাওয়ার হিটিংয়ের টেকনিক দেখিয়েছেন, পাশাপাশি ক্রিকেটারদের আলাদাভাবেও অনুশীলন করিয়েছেন। উডের এই অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ সনাথ জয়াসুরিয়াও।
কবে, কত দিনের জন্য বিসিবিতে আসছেন সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাঁর বাংলাদেশে আসার খবর প্রকাশ হয়েছে। এমনকি কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন কোচিং স্টাফে উডের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কথা বলেছেন। উডের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা নতুন নয়। ২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছিলেন।
টি-টোয়েন্টিতে টানা ৬ ম্যাচ হারার পর লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। এই সংস্করণে টানা চার ম্যাচ জিতেছেন লিটন-তানজিদ হাসান তামিমরা। শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারীরা ঝোড়ো ব্যাটিং করে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। টানা চার ম্যাচ জয়ের পর গত সপ্তাহে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ। শ্রীলঙ্কা-পাকিস্তান—দুই দলের বিপক্ষেই ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ অনেক বেশি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে উডের অধীনে বিস্ফোরক ব্যাটিংটা যদি ভালোমতো রপ্ত করতে পারে, সেটা বাংলাদেশের দারুণ উপকারে আসবে।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৪ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে