২০১৯ সালে সর্বশেষ আইপিএল খেলে বুট জোড়া তুলে রেখেছেন লাসিথ মালিঙ্গা। ভূমিকা বদলে লঙ্কান এই ফাস্ট বোলারকে দেখা যাবে এবারের আইপিএলেও। এবার তাঁকে দেখা যাবে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে।
রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা মনে করেন, মালিঙ্গা কোচ হওয়ায় দল উপকৃত হবে। এ প্রসঙ্গে তাঁর একসময়ের সতীর্থ সাবেক লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘লাসিথ সর্বকালের অন্যতম সেরা টি-টোয়েন্টি ফাস্ট বোলার। এ রকম একজন দলের সঙ্গে থাকলে সংশ্লিষ্ট দল লাভবানই হয়। আমাদের দলে বেশ কজন ভালো ফাস্ট বোলার আছে। ওরা প্রত্যেকে লাসিথের সঙ্গে কাজ করতে পারবে। শেখার সুযোগও পাবে তারা।’
কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করার আগে মালিঙ্গা নিজেও বলছেন, ‘আইপিএলে প্রত্যাবর্তনের অনুভূতি দারুণ। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি সব সময় তরুণ প্রতিভা তুলে আনার কাজ করে থাকে। রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া আমার কাছে সম্মানের ব্যাপার। পেস বোলিং ইউনিট নিয়ে কাজ করতে আমি রোমাঞ্চিত দলের প্রতিটি ফাস্ট বোলারকে আমি সাহায্য করব। ওদের উন্নতি এবং মাঠে পরিকল্পনা যেন কাজে লাগাতে পারে, সে ব্যাপারে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত।’

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২০ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৯ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে