বিশ্বকাপের সূচনা ম্যাচে কানাডার ১৯৪ রান কী অনায়াসেই না টপকে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৪ বল হাতে রেখেই টপকে গিয়েছিল রানের পাহাড়। কিন্তু গতকাল অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে একই লক্ষ্যে ব্যাট করতে এসে পারলেন না আন্দ্রিস গাউস, হারমিত সিংরা। তবে হারের আগে লড়াই করেছেন তাঁরা। ম্যাচকে রান আর বলের সমীকরণে নিয়ে এসেই হেরেছে ১৮ রানে।
রান তাড়ায় ওপেনার টেলরকে (২৪) হারিয়ে প্রথম ৫ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল এই বিশ্বকাপে চমক দেখানো যুক্তরাষ্ট্র। তখন রানরেট ছিল ১০.২০, আর আস্কিং রানরেট ৯.৬০। তবে এরপরই পথটা বন্ধুর হয়ে যায় যুক্তরাষ্ট্রের। ৫৬ রানে ৩ উইকেট এবং একপর্যায়ে ৭৬ রানে ৫ উইকেট খুইয়ে বসে তারা। এরপর যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে ফেরান ওপেনার গাউস ও সাতে ব্যাট করতে আসা হারমিত সিং। ষষ্ঠ উইকেটে জুটিতে ৪৩ বলে তাঁরা ৯১ রান যোগ করলে শেষ ১২ বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ২৮ রান। কিন্তু ১৯ তম ওভারে ডাকাবুকো ব্যাট করা হারমিতকে তুলে নিয়ে কাগিসো রাবাদা মাত্র ২ রান দিলে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে যুক্তরাষ্ট্র। শেষ ২ ওভারে ৯ রান তুললে ১৭৬ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস। গাউস ৪৭ বলে ৮০ এবং হারমিত ২২ বলে করেন ৩৮ রান।
এর আগে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের ৪০ বলে ৭৪ রানের ইনিংসের ওপর ভর করে ৪ উইকেটে ১৯৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করাম দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন। দলীয় ১৬ রানে রিজা হেনড্রিকসকে (১১) হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে মার্করামকে নিয়ে ৬০ বলে ১১০ রান যোগ করেন ডি কক। আর তাতেই দুই শর কাছাকাছি স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। হেনরিখ ক্লাসেন ২২ বলে ৩৬ এবং ত্রিস্তান ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। সৌরভ নেত্রভালকার ও হারমিত সিং ২টি করে উইকেট নেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৪ ঘণ্টা আগে