কদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পান তাসকিন আহমেদ। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পেসারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। চোটে পড়ে ক্যারিবীয় সফরে টেস্ট দলে না থাকলেও ওয়ানডে দলে আছেন তাসকিন। জিমে পাওয়া সে ব্যথা থেকে সেরে উঠেছেন তিনি। দুই দিন সেরা দমে বোলিও করেছেন বলে জানালেন তাসকিন নিজেই।
ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজে রওনা হওয়ার কথা তাসকিনের। মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে তাই নিজেকে ঝালিয়ে রাখার কাজ সেরে নিচ্ছেন। অনুশীলনের এক ফাঁকে তাঁকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা নিয়ে তাসকিন বললেন, ‘গতকাল ও আজ ১০০ ভাগ দিয়ে বোলিং করার চেষ্টা করেছি। চেষ্টা ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি। এখানে নির্বাচক (বিসিবির নির্বাচক), চিকিৎসক সবাই ছিলেন। তারাও তৃপ্ত। আমিও তৃপ্ত। সমস্যা হয়নি, এখন সামনে বাকিটা আল্লাহর ইচ্ছা।’
ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে টেস্ট খেলার ইচ্ছে থাকলেও চোটের বাধায় সেটা পূরণ হয়নি তাসকিনের। তবে ওয়ানডেতে নিজের সেরাটা দিতে চান ২৬ বছর বয়সী এ পেসার, ‘টেস্ট ম্যাচ তো ডিউক বলে খেলা হচ্ছে, আমার ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত খেলা হলো না। ওয়ানডে ও টি-টোয়েন্টি কোকাবুরা বলে হবে। আমি চাইব সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে যেন জয় উপহার দিতে পারি। সব সময়ই এটাই চাই। শতভাগ দেব, বাকিটা আল্লাহর ইচ্ছা।’
চোট পেস বোলারদের এক প্রকার নিত্যসঙ্গী। তাসকিনের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। কোনো না কোনো চোট লেগেই থাকছে। চোট নিয়ে তাসকিনের ভাবনা অবশ্য একটু ভিন্ন রকম, ‘আসলেই চোট ফাস্ট বোলারদের টুকটাক হয়। এ ক্ষেত্রে ফেরার চ্যালেঞ্জ থাকে এবং এটাতে মজাও আছে। এখন যেটা হাতে আছে সেটাতেই নিজেকে মনোযোগী রাখার চেষ্টা করছি। নিজের রিহাব, প্রোগ্রাম, সেটা ধরে রাখা...ইনশাআল্লাহ...আল্লাহ যদি চান প্রায় আড়াই মাস পর দলের সঙ্গে যুক্ত হতে পারলে, এটা সব চেয়ে বেশি আনন্দের।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে