
পাকিস্তানের বিপক্ষে জয় একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তিনবারের দেখায় প্রত্যেকবারই স্বাগতিকদের হারাল বাংলাদেশ। আজ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩২ রানের জয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে।
প্রথম চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনেকটা নিশ্চিতই হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার। আজ ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালের আশা টিকে থাকত পাকিস্তানের। কিন্তু ৩২ রানে হেরে যাওয়ায় স্বাগতিকদের বিদায়ঘণ্টা বেজে গেল লিগ পর্বেই। ১৬ অক্টোবর ইকবাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
প্রথম চার ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশ ৫ ম্যাচ খেলে পেয়েছে ৬ পয়েন্ট। তাদের দুটি হারই শ্রীলঙ্কার বিপক্ষে। আর পাকিস্তান ৫ ম্যাচ খেলে পেয়েছে ২ পয়েন্ট। আগামীকাল শ্রীলঙ্কাকে হারালে সর্বোচ্চ চার পয়েন্ট পাবে পাকিস্তান। তাই বাংলাদেশ-শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে।
১৩৭ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে রাভাইল ফারহান ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৬ রান করেন। ১৩তম ওভারের চতুর্থ বলে তিনি রানআউট হতেই পাকিস্তানের জয়ের আশা একরকম শেষ হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকেরা ৯ উইকেটে ১০৪ রানে আটকে যায়। সর্বোচ্চ রানসংগ্রাহক ৩৬ রান করা রাভাইল। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফিজা ফায়াজ। আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করে ১৩৬ রান। অধিনায়ক সাদিয়া ইসলাম ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় করে ৪৪ রান। পাকিস্তানের রোজিনা আকরাম, সাহার বানু, মাহনুর জেব একটি করে উইকেট পেয়েছেন।

প্রথম ১ ঘণ্টার মথ্যেই আফগানিস্তানের ইনিংসের টেনে দিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শুরুর ৬১ বলের মধ্যেই হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী আফগানিস্তানের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তৃতীয় দিনের প্রথম দুই সেশনেই দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ।
৩৫ মিনিট আগে
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে কে এই কীর্তি গড়েছেন, সেটা সকলেরই জানা। তবে সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও বাংলাদেশের কাজে এল না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। তাদের ২১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত জয় পেলেও তাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। প্রতিপক্ষ যে ভয় পাইয়ে দিয়েছিল, সেটাও স্বীকার করলেন তিনি।
২ ঘণ্টা আগে
লিটন দাস ক্যাচ ধরার পরপরই করলেন আবেদন। হাসান মাহমুদ ঘুরে তাকাতেই আম্পায়ার আলাউদ্দিন পালেকের আঙুল তুলে দিলেন। আফগানিস্তানের টেলএন্ডার ব্যাটার ইয়ামিন আহমাদজাই রিভিউ নিয়ে শুধু হাসানের অপেক্ষাই বাড়ালেন। আল্ট্রা এজে স্পাইক ধরা পড়তেই হাসান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচে সিজদা দিয়েছেন।
২ ঘণ্টা আগে