বিতর্কিত গানের জন্য বেকায়দায় পড়েছেন এনজো ফার্নান্দেজ। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না আর্জেন্টিনার মিডফিল্ডার। তাঁর বিরুদ্ধে ইংল্যান্ডের ফুটবল ক্লাব চেলসি এরই মধ্যে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।
রেকর্ড ১৬ তম কোপা জয়ের পর আর্জেন্টিনা এখন উৎসবের দেশ। এমন জয়ের পর উন্মাদনা ফার্নান্দেজকে একটু বেশিই পেয়ে বসে। ফ্রান্সকে নিয়ে একটি বর্ণবাদী গান প্রকাশ করা হয় তাঁর ইনস্টাগ্রাম আইডি থেকে। এমন গানের জন্য আর্জেন্টাইন মিডফিল্ডারকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। তাঁর ক্লাব চেলসিও আজ মুখ খুলেছে। এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি লিখেছে, ‘যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণ চেলসি ফুটবল ক্লাবের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য। বৈচিত্র্য আছে বলেই আমরা নিজেদের নিয়ে গর্ব করি। সব সংস্কৃতি, সম্প্রদায়ের মানুষদের এখানে স্বাগত জানানো হয়। কোনো খেলোয়াড় যদি জনগণের সামনে প্রকাশ্যে ক্ষমা চায়, আমরা সেটার প্রশংসা করি। ক্লাব এরই মধ্যে অভ্যন্তরীণভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।’
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পরশু সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর আর্জেন্টিনার টিম বাস থেকে ফ্রান্সকে নিয়ে একটি গান গাওয়া হয়েছে। গানটা ছিল এমন, ‘তারা ফ্রান্সে খেলে, কিন্তু তারা এসেছে অ্যাঙ্গোলা থেকে। তাদের মা নাইজেরিয়ান, তাদের বাবা ক্যামেরুনের। তবে পাসপোর্ট অনুযায়ী তারা ফরাসি।’
ফ্রান্সকে নিয়ে গানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে না হতেই প্রতিবাদ জানান ফার্নান্দেজের চেলসি সতীর্থ ওয়েসলি ফোফানা। ফোফানা নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘২০২৪ এর ফুটবলে অবাধ বর্ণবাদ।’ ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এরই মধ্যে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। এএফপির সঙ্গে এক আলোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় এফএফএফ। অবস্থা বেগতিক থেকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষমা চান ফার্নান্দেজ। এবার ক্লাবই তো তাঁর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। যদিও তেমন পদক্ষেপ তা জানা যায়নি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে