আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালেই অবসর নিয়েছেন হাশিম আমলা। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন আমলা। গত মৌসুমে সারেকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। এবারও কাউন্টি দলটি আশা করেছিল শিরোপা ধরে রাখার মিশনে তাদের সঙ্গে থাকবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। কিন্তু তাদের সেই চাওয়া আর পূরণ হচ্ছে না। সারেকে নিশ্চিত করেছেন যে তিনি আর দলে ফিরছেন না। কারণ, আজ সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।
আমলা বলেছেন, ‘ওভাল গ্রাউন্ডে আমার অনেক স্মরণীয় মুহূর্ত আছে। একজন খেলোয়াড় হিসেবে এখান থেকে ক্রিকেটকে বিদায় বলতে পেরে আমি কৃতজ্ঞ।’
এ জন্য সারেকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন আমলা। তিনি বলেছেন, ‘সমর্থনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অ্যালেক স্টুয়ার্ট এবং পুরো সারে স্টাফ ও খেলোয়াড়দের। সারে এতটাই পেশাদার ক্লাব যে আন্তর্জাতিক খেলোয়াড়েরা এর সঙ্গে জড়িত থাকার জন্য সম্মান বোধ করে। দলকে শুভকামনা এবং ভবিষ্যতে আরও অনেক শিরোপা জিতুক এমন কামনা করছি।’
দীর্ঘ ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ৩৪৯ ম্যাচে ১৮ হাজার ৬৭২ রান করেছেন আমলা। ৮৮ ফিফটির বিপরীতে ৫৫ সেঞ্চুরি করেছেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে