আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ছন্দে আছেন কুশল মেন্ডিস। এশিয়া কাপের ধারাবাহিকতা ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। হোবার্টে আজ সুপার টুয়েলভে আয়ারল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ফিফটি করে দলের জয়ে দারুণ অবদান রেখেছেন মেন্ডিস। ম্যাচ শেষে নিজের স্বাভাবিক খেলার কথা জানিয়েছেন লঙ্কান এই ওপেনার।
১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই শ্রীলঙ্কা জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে উদ্বোধনী জুটিতে মেন্ডিস যোগ করেন ৬৩ রান। এরপর চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মেন্ডিস। ৪৩ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন মেন্ডিস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছি। দল আমাকে প্রথম ছয় ওভার খেলতে বলেছে এবং এরপর দশ ওভার পর্যন্ত খেলা চালিয়ে যেতে বলেছে। ছক্কা এবং বাউন্ডারিই মেরেছি।’
টস জিতে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে আয়ারল্যান্ড করে ১২৮ রান। তাতে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন মেন্ডিস। লঙ্কান এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘বোলাররা দারুণ বোলিং করেছে।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৭ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে