ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আজ সেমি নিশ্চিত করার পথে আফগানিস্তানকে ২১ রানে হারিয়েছেন সৌম্য সরকার–নাঈম শেখরা।
কলম্বোর পি সারা ওভালে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৩০৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৮৭ রান করে আফগানরা। ব্যাটিংয়ে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। জুবায়েদ আকবরীকে ১০ রানে আউট করে বাংলাদেশকে উইকেট সূচনা এনে দেনে বাঁ হাতি স্পিনার রাকিবুল হাসান।
তবে দ্বিতীয় উইকেটে নুর আলী জাদরানকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন রিয়াজ হাসান। ৪৪ রানে জাদরানকে ফিরিয়ে দুজনের ৯০ রানে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ফিফটি করার পর সতীর্থের দেখান পথেই দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করে ফেরেন রিয়াজও। পাঁচে নামা বাহির শাহ সতীর্থদের সঙ্গে ছোট ছোট জুটি গড়লেও দলকে ম্যাচ জেতাতে পারেননি। আফগানদের দ্বিতীয় ব্যাটার হিসেবে ফিফটি করে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ৬৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার পেসার সাকিব।
বাংলাদেশের জয়ের কাজটা অবশ্য ব্যাটাররাই করে রেখেছিলেন। বিশেষ করে জয়। পাঁচে নেমে শুরুর ধাক্কা সামলিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। ১১৪ বলে কাটায় কাটায় ১০০ করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ১২ চার ও ২ ছয়ে দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন এই ব্যাটার। তাঁর সেঞ্চুরি সঙ্গে জাকির হাসানের ৬২ ও সৌম্যের ৪৮ রানের সৌজন্য বাংলাদেশ ৭ উইকেটে ৩০৮ রান করে। এই তিনজনের বাইরে অবশ্য তিনশোর ওপরে লক্ষ্য দেওয়ার কৃতিত্ব শেখ মাহাদী হাসানও পাবেন। শেষ দিকে ১৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার। সেঞ্চুরি ও ২ ক্যাচ নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন জয়।
‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সেমিফাইনাল সঙ্গী কে হবে তা এখনো জানা যায়নি। তবে শ্রীলঙ্কার সম্ভাবনা রয়েছে। ওমানের বিপক্ষে আজ ম্যাচ জিতলেই তারা আফগানদের পেছনে ফেলে সেমি খেলবে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ সেরা বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আফগানিস্তান। আর ২ ম্যাচে ২ পয়েন্টে তিনে রয়েছে শ্রীলঙ্কা। ওমানদের বিপক্ষে জিতলে পয়েন্ট হবে ৪ এবং রান রেটেও এগিয়ে যাবে লঙ্কানরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে