রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে কাঁপিয়ে দেন শরীফুল ইসলাম। নিখুঁত লাইন-লেংথে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ে অবদান রেখেছেন তিনি। অথচ একই মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ খেলতে নেমেছে এই বাঁহাতি পেসারকে ছাড়াই।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরীফুলের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ টেস্টে শরীফুলকে না নেওয়ার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শরীফুলের কুঁচকির চোট রয়েছে। এ কারণে তাঁকে দ্বিতীয় টেস্টের একাদশে বিবেচনা করা সম্ভব হয়নি। প্রথম টেস্টের পরই শরীফুল চোট অনুভব করেন বলে বিসিবির টিম ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন। বায়জেদুল বলেন,‘প্রথম টেস্টের পর শরীফুলের এমআরআই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলে দেখা গেছে বাঁ দিকের অ্যাডাকটরে গ্রেড-১ এর চোট হয়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে ১০ দিন সময় লাগে। এরই মধ্যে সে তাঁর পুনর্বাসন শুরু করেছে।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই পেসার আব্দুল্লাহ শফিকের সঙ্গে ‘মনস্তাত্ত্বিক খেলা’ খেলতে থাকেন। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন।
০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ১৭ ওভারে ১ উইকেটে ৭১ রান করেছে। মাসুদ ৪০ বলে ৩৯ রানে ব্যাটিং করছেন। আইয়ুব ২৯ রানে অপরাজিত। এই টেস্ট ড্র করলে বা জিতলে বাংলাদেশ পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে। সেটা দুই বা ততোধিক ম্যাচের সিরিজ হিসেব করেই।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৩১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩ সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দু
১ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে