এখনো নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করেনি আফগানিস্তান। আগামী পরশু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ। এই ম্যাচ দিয়ে এবারের এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে আফগানরা।
আফগানিস্তান এখনো মাঠে না নামলেও প্রথম ম্যাচ হেরে কঠিন সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশ। এই ম্যাচটা তাদের জেতার বিকল্প নেই। বাংলাদেশের জেতার এই তাড়নাতেই ভয়ের কারণ দেখছেন আফগান কোচ জোনাথন ট্রট। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের দুটো ম্যাচই কঠিন। কিন্তু প্রথম ম্যাচটা যেহেতু বাংলাদেশের বিপক্ষে, আমরা মনোযোগটা আপাতত সেদিকেই দিচ্ছি। আমরা জানি যে, স্বাভাবিকভাবে বাংলাদেশ জেতার জন্য উন্মুখ থাকবে। আমাদের লক্ষ্য থাকবে তাদের এই মানসিকতার সঙ্গে মানিয়ে নেওয়া এবং জেতার জন্য নামা।’
বাংলাদেশের জেতার তাড়নার সঙ্গে মানিয়ে নিতে না পারলে উল্টো নিজেরা চাপে পড়ে যাবেন বলে মনে করেন ট্রট। তাঁর কথা, ‘আমরা যদি ওই ধরনের মানসিকতা নিয়ে না খেলতে নামি কিংবা তার চেয়েও ভালো মানসিকতা এবং স্কিল নিয়ে না আসি, তাহলে আমরা চাপে পড়ে যাব। আজ, কাল এবং ম্যাচের দিনও সবার জন্য আমার এই বার্তাই থাকবে।’ সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের কথাও এক প্রশ্নে মনে করিয়ে দিয়েছেন ট্রট, ‘আমরা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলেছি। প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজে হারিয়েছি। এটা নিশ্চয়ই বড় অর্জন। দুই দলই জানে, কার শক্তি কেমন।’
এই ম্যাচ সামনে রেখে শ্রীলঙ্কা থেকে আজ পাকিস্তানে রওনা হয়েছে বাংলাদেশ। আফগানিস্তান অবশ্য গত কদিন ধরে ম্যাচের ভেন্যুতে অনুশীলন করছে। আগেভাগে পাকিস্তান যাওয়া এবং ম্যাচের ভেন্যুতে অনুশীলন করতে পারা বাংলাদেশের বিপক্ষে আফগানদের এগিয়ে রাখবে কি না এক প্রশ্নে ট্রট বলেছেন, ‘আমরাও গরমে হাম্বানটোটা ও কলম্বোতে খেলেছি। আমি নিশ্চিত নই, গতকাল ক্যান্ডিতে কেমন গরম ছিল। আমি তাপমাত্রা দেখিনি। তবে একটা জিনিস দেখেন, এই অঞ্চলের মানুষ গরমের মধ্যে বেড়ে ওঠে। এটার সঙ্গে তাই তারা অভ্যস্ত।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে