প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে অঘটনের শিকার হওয়া উইন্ডিজ শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিল। সুপার টুয়েলভে জায়গা পেতে হলে আজকের ম্যাচে ওয়েস্ট উইন্ডিজ-আয়ারল্যান্ড দুই দলের জন্য প্রয়োজন ছিল জয়। এমন বাঁচা-মরার ম্যাচে ছিটকে গেল দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা। আয়ারল্যান্ড ৯ উইকেটের বড় ব্যবধানের জয় পেয়েছে দীর্ঘদিন ধরেই ছন্দহীনতায় ভোগা পল স্টার্লিংয়ের ফিফটিতে। সেই সঙ্গে নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের জায়গাও।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাঁচা-মরার ম্যাচে দুরন্ত শুরু এনে দিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নি। ওপেনিং জুটিতে ৭৩ রান তোলেন দুজনে। ৩৭ রান করে অধিনায়ক বালবার্নি আউট হওয়ার পর দলকে জয়ের বন্দরে ভেড়ান স্টার্লিং ও লোরকান টাকার জুটি। গত একুশ ইনিংসে ফিফটি না পাওয়া ছোট দলের বড় তারকা স্টার্লিং আজ পেয়েছেন ফিফটি। তাঁর ফিফটিতেই বিশ্বকাপের সফল দল ওয়েস্ট উইন্ডিজ ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। আর এই জয়ে আয়ারল্যান্ড জায়গা পেল সুপার টুয়েলভে। ৪৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন স্টার্লিং। ৬ চারের সঙ্গে ২ ছক্কাও মারেন ইনিংসটিতে। ম্যাচ জেতাতে তাঁকে যোগ্য সঙ্গ দেওয়া আরেক অপরাজিত ব্যাটার লোরকান করেন ৩৫ বলে ৪৫ রান। উইন্ডিজদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য আইরিশরা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখেই। দলের হয়ে ৩ উইকেট নেওয়া আয়ারল্যান্ডের লেগস্পিনার গ্যারেথ ডেলানি হয়েছেন ম্যাচ-সেরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট উইন্ডিজের শুরুটা আগের দুই ম্যাচের চেয়েও বাজে হয়েছে। পূর্বের দুই ম্যাচে দলটির সর্বনিম্ন উদ্বোধনী জুটি ছিল ২০ রানের। আর আজ দলীয় ১০ রানের মাথায় আউট হন কাইল মায়ারস। বাঁহাতি এই ব্যাটারের আউটের পরেই দ্রুত ড্রেসিংরুমে ফেরেন আরেক ওপেনার জনসন চার্লসও। এভিন লুইসের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন ব্র্যান্ডন কিং। ১৩ রান করে লুইস আউটের পরেই একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ৬ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ এনে দেন কিং। ৪৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। আয়ারল্যান্ডকে মাঝারি মানের লক্ষ্য দিতে শেষ দিকে ওডিন স্মিথেরও অবদান ছিল কিছুটা। ১২ বলে ১৮ রান করেন এই অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আইরিশদের সেরা বোলার ডেলানি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে