টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কম হয়নি। গত দুই বছরেই ওপেনিংয়ে দেখা গেছে আটটি জুটি। তামিম ইকবালকে তাঁর ক্যারিয়ারে বদলাতে হয়েছে ডজনখানেক সঙ্গী।
তবু বড় জুটির আক্ষেপ বেড়েই চলছিল। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেই ১০০ রান পেরিয়েছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। পাঁচ বছর পর টেস্টে শতরান পেরোনো জুটির দেখা মিলেছে তামিম ও মাহমুদুল হাসান জয়ের সৌজন্যে।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বিনা উইকেটে ৭৬ রান তুলে স্বস্তিতে দিন পার করেছিলেন তামিম-জয়। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে আজ সকাল-সকাল দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছুঁয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৩২ রান। গত সাত বছরে ওপেনিং জুটিতে এটিই সর্বোচ্চ। তামিম অপরাজিত আছেন ৭৪ রানে। জয়ও ফিফটির দোরগোড়ায় (৪৮ *)।
এর আগে ২০১৭ সালের মার্চে গল টেস্টে লঙ্কানদের বিপক্ষে ১১৮ রানের ওপেনিং জুটি গড়েছিলেন তামিম ও সৌম্য সরকার। সেই থেকে টানা ৬১ ইনিংস গোড়াপত্তন করতে এসে শতরান পায়নি বাংলাদেশ।
আজ তৃতীয় দিনের শুরু থেকে বেশ আগ্রাসী ব্যাটিং করছেন তামিম। অন্য প্রান্তে জয় যখন রয়েসয়ে খেলছেন, দেশসেরা ওপেনার তখন বাউন্ডারি মারায় ব্যস্ত।
দিনের পঞ্চম ওভারে চার মেরে ফিফটি পূরণ করেন তামিম। এরপর থেকে হাত খুলে খেলছেন তিনি।

একবার জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু এদিন ভাগ্য তাঁর সহায় হয়নি। অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। তাই আর স্কোরশিটে নাম যোগ হয়নি রোনালদোর। এই ঘটনা ছাড়াও গোলের উদ্দেশে আরও কিছু শট নিয়েছিলেন রোনালদো। একবারও জালের ঠিকানায় বল পৌঁছাতে পারেননি। সতীর্থদের কোনো গোলেও সহায়তা করতে পারেননি তিনি। রোনালদো ন
২৬ মিনিট আগে
পুরো ম্যাচে ডাগআউটে বেশ হাসিমুখেই দেখা গেল লিওনেল মেসিকে। হন্ডুরাসের বিপক্ষে পাখির চোখেই সতীর্থদের পারফরম্যান্স দেখেছেন। খেলা দেখার পাশাপাশি বেঞ্চে থাকা বাকিদের সঙ্গে কথা বলেও সময় পার করেছেন দশ নম্বর জার্সিধারী। চোট জনিত ঝুঁকি এড়াতেই হন্ডুরাসের বিপক্ষে তাঁকে মাঠে নামাননি লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে
‘আমি আমার অধীনে স্বচ্ছতা রেখে নির্বাচন করছি’—কদিন আগে বলেছিলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেই নির্বাচন। দেশের ক্রিকেট প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচন ঘিরে শুরুতে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা অনেক আগেই উবে গেছে। স্বচ্ছতা, প্রতিদ্বন্দ্বিতা এ
৩ ঘণ্টা আগে
ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। এরপর গত ৫ আসরে ফেবারিটের তমকা গায়ে মেখে বিশ্বমঞ্চে গেলেও আর সোনালী ট্রফি উঁচিয়ে ধরা হয়নি লাতিন আমেরিকার দলটির। ২০২২ বিশ্বকাপে তাদের পথচলা থেমেছে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে। কাতারে অনুষ্ঠিত সে বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের সঙ্গী ছিল দুর্দশা।
৩ ঘণ্টা আগে