
গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছেন বাংলাদেশ যুবারা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ যুব ওয়ানডেতে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। আগামী মঙ্গলবার একই মাঠে শেষ ওয়ানডেতে সিরিজ নির্ধারণী লড়াইয়ে নামবে মাহফুজুর রহমান রাব্বি ও ডেভিড টিগারের দল। তার আগে আজকের জয়ে মূলত সিরিজের আশা বেঁচে থাকে বাংলাদেশের।
বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফির অসাধারণ বোলিংয়ে জয়টা সহজ হয় বাংলাদেশের। ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৫.২ ওভারে ১২৮ রানে গুটিয়ে দিতে বড় অবদান ছিল রাফির। পেসার রিজান হোসেন ৩টি ও লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকও ২টি উইকেট নিয়েছেন। সফরকারী ব্যাটারদের মধ্যে ওপেনার লুয়ান্দ্রে গিলবার্ট প্রিটোরিয়াস সর্বোচ্চ ৪৩ রান করেন।
বোলাররা লক্ষ্যটা নাগালে রেখে ব্যাটারদের জন্য কাজটা সহজই করে দিয়েছিলেন। কিন্তু ৭৮ রানে ৬ উইকেট হারালে জয়ের অনিশ্চয়তা দেখা দিয়েছিল বাংলাদেশের। তবে ষষ্ঠ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও আশরাফুজ জামান বরণ্য। দুজনই ব্যক্তিগত ২৫ রান করে অপরাজিত থাকেন।
২৯ ওভারেই লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। ওপেনার আদিল বিন সিদ্দিক ২৫, রিজান ২২ ও নাঈম আহমেদের ব্যাট থেকে আসে ২১ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁহাতি স্পিনার লিয়াম অ্যাল্ডার ৩টি উইকেট নিয়েছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে