
ক্রিকেটের নিয়ম প্রায়ই বদলে থাকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ম্যাচ আয়োজনের ব্যাপার তো বটেই। এমনকি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে নিয়ম বদলে থাকে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার এমন এক নিয়ম চালুর পরিকল্পনা করছে, যেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো দলগুলোর ওপর।
২০১৯ থেকে শুরু করে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন চক্র শেষ হয়েছে। লর্ডসে এ সপ্তাহের শনিবার ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই ফাইনালেই ভবিষ্যতে চার দিনের টেস্ট আয়োজনের পরিকল্পনা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ানের’ গতকালের প্রতিবেদন থেকে জানা গেছে। ২০২৭-২৯ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে এই নিয়ম কার্যকর হতে পারে। আইসিসি সভাপতি জয় শাহ নাকি চার দিনের টেস্ট আয়োজনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে। তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত খেলবে পাঁচ দিনের টেস্ট। যেখানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ, ভারত-অস্ট্রেলিয়া বোর্ডার গাভাস্কার ট্রফি ও নতুন নামে পরিচিত ভারত-ইংল্যান্ড অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি—এই সিরিজগুলো পাঁচ ম্যাচের হবে।
সময় ও খরচের কারণে তুলনামূলক দুর্বল দলগুলো টেস্ট আয়োজন করতে উদাসীন। তবে চার দিনের টেস্ট আয়োজন করলে এই সংস্করণ খেলতে অনেক দল আগ্রহী হবে বলে ধারণা করা হচ্ছে। গার্ডিয়ানের গতকালের প্রতিবেদন থেকে জানা গেছে, দিনের সংখ্যা পাঁচ থেকে চারে নামানো হলে প্রতিদিন কমপক্ষে ৯৮ ওভার খেলা হতে পারে। বর্তমানে টেস্টে সাধারণত দিনে ৯০ ওভার খেলা হয়। আর যদি চার দিনের টেস্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে তিন ম্যাচের টেস্ট সিরিজ তিন সপ্তাহে আয়োজন করা সম্ভব।
আইসিসি ২০১৭ সালে প্রথমবারের মতো চার দিনের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে। ২০১৯, ২০২৩ সালে ইংল্যান্ড যে দুই টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে, দুটি ম্যাচই ছিল চার দিনের। ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুটি টেস্টই হয়েছে লর্ডসে। আর এ বছরের মে মাসে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্টের জন্য নির্ধারিত ছিল চার দিন। ইংল্যান্ডের এই তিন টেস্টের ফল অবশ্য তিন দিনেই এসেছে। তিনটিতেই ইংলিশরা জিতেছে হেসেখেলে।
গলে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হয়েছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। নতুন চক্রে বাংলাদেশ খেলবে ১২ টেস্ট। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা খেলবেন ছয় সিরিজ। যার মধ্যে তিনটি টেস্ট সিরিজ বাংলাদেশ খেলবে ঘরের মাঠে। এই চক্রে শান্তদের অপর তিন সিরিজ হবে বিদেশে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন চক্রের মতো ২০২৫-২৭ চক্র আয়োজন করা হচ্ছে ৯ দল নিয়ে। সব মিলিয়ে ২৭ টেস্ট সিরিজ হবে নতুন চক্রে। যার মধ্যে ১৭ সিরিজ হবে দুই ম্যাচের, তিন ম্যাচের সিরিজ হবে ছয়টি। আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ভারত-অস্ট্রেলিয়া, ভারত-ইংল্যান্ড—এই তিনটি সিরিজে থাকছে পাঁচটি করে ম্যাচ।
২০১৯-২১, ২০২১-২৩, ২০২৩-২৫—আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন চক্রের ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। সাউদাম্পটনে ২০১৯-২১ চক্রের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর আবারও ফাইনালে ওঠে ভারত। লন্ডনের ওভালে ২০২৩ সালে এবার এশিয়ার দলটিকে কাঁদিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৯-২১, ২০২১-২৩—প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল ৯ নম্বরে থেকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে