অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে ৩১ রান করেছিলেন নুর আলী জাদরান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি একমাত্র টেস্টে আফগানদের প্রথম ইনিংসে অভিষিক্ত নূর আলীর ভাতিজা ইব্রাহিম জাদরান কোনো রানই করেননি। উদ্বোধনী জুটিতে চাচা-ভাতিজার ‘০’ রানই হয়তো দ্বিতীয় ইনিংসে ভালো খেলার জন্য তাতিয়ে দিয়েছিল তাঁদের। আর তাতে লাভ আফগানিস্তান দলের।
২৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালোই জবাব দিচ্ছে আফগানরা। প্রথম ইনিংসে তাঁরা যেখানে ১৯৮ রানে অলআউট হয়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ১৯৯ রান। দিন শেষে যদিও ৪২ রানে পিছিয়ে আফগানরা।
নুর আলী ও ইবাহিম আফগানিস্তান দলের দ্বিতীয় ইনিংসের একটা ভিত গড়ে দিয়েছেন। ২৫৮ বল খেলে ১০৬ রানের জুটি গড়েন তাঁরা। কাছাকাছি গিয়েও ফিফটি পাননি চাচা নুর আলী। ৪৭ রান করে আশিথা ফার্নান্দোর বলে আউট হয়ে গেলে এই জুটি ছিন্ন হয়। তবে প্রথম ইনিংসে ব্যর্থ ভাতিজা ইব্রাহিম ফিফটি তো করেছেনই, সেটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। ২১৪ বলে ১১টি চারে সেঞ্চুরি করেন তিনি। দিন শেষে ১০১ রান নিয়ে অপরাজিত ইব্রাহিম জাদরান।
নুর আলী আউট হয়ে যাওয়ার পর রহমত শাহকে নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটির (৯৩ *) কাছাকাছি ইব্রাহিম। রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। আফগানদের দ্বিতীয় ইনিংস শুরুর আগে শ্রীলঙ্কা ৪৩৯ রানে অলআউট হয়ে যায়। ৬ উইকেটে আগের দিনের ৪১০ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা বাকি ৪ উইকেটে যোগ করতে পারে মাত্র ২৯ রান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে