২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যে বিশ্বকাপে আম্পায়ারদের সবাই নারী।
আজ এক বিবৃতিতে ১৩ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে ম্যাচ রেফারি তিনজন এবং আম্পায়ার ১০ জন, যেখানে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট পরিচালনা করবেন শুধুই নারীরা। ১৩ সদস্যের এই প্যানেল রেকর্ড ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেরও। ১৫ ম্যাচ অফিশিয়ালের মধ্যে ৯ নারী ম্যাচ পরিচালনা করছেন মেয়েদের চলমান বিশ্বকাপে।
বিশ্বকাপের ১৩ ম্যাচ অফিশিয়ালরা এসেছেন সাতটি ভিন্ন দেশ থেকে। সবচেয়ে বেশি তিনজন হচ্ছেন ভারতীয়। দুজন করে আছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার আছেন একজন করে আম্পায়ার। ১৩ আম্পায়ারের মধ্যে কনিষ্ঠতম হচ্ছেন আন্না হ্যারিস। ইংল্যান্ডের এই নারী আম্পায়ারের বয়স ২৪ বছর। এলোইস শেরিডান, বৃন্দা রাঠি, এন জননী ও নিমালি পেরেরা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন।
১০ ফেব্রুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৬ ফেব্রুয়ারি এই নিউল্যান্ডসে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
ম্যাচ রেফারি: জি এস লক্ষ্মী (ভারত), শান্দ্রে ফ্রিৎজ (দক্ষিণ আফ্রিকা), মিচেল পেরেইরা (শ্রীলঙ্কা)
আম্পায়ার: সুই রেডফার্ন (ইংল্যান্ড), এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া), ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া), জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কিম কটন (নিউজিল্যান্ড), লরেন এজেনবার্গ (দক্ষিণ আফ্রিকা), আন্না হারিস (ইংল্যান্ড), বৃন্দা রাঠি (ভারত), এন জননী (ভারত), নিমালি পেরেরা (শ্রীলঙ্কা)

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে