রোববার বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ দলের ওমানে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই ঘূর্ণিঝড় শাহিনে কারণে বিমানের যাত্রীদের জন্য সতর্কতা জারি করেছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট সূচিও। সেই কারণে আজ বাংলাদেশের ওমান যাত্রা স্থগিত হওয়ার শঙ্কা রয়েছে।
আজ বিকেল ৫টার পর বাংলাদেশ দলের ওমানে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বলছে, নির্ধারিত সময়ে বাংলাদেশ দলের ওমানযাত্রার সম্ভাবনা এখন বেশ ক্ষীণ।
আরব সাগরে উৎপত্তি হয়েছে ঘূর্ণিঝড় শাহিনের। ওমানের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় শাহিন বর্তমানে অবস্থান করছে রাজধানীর মাসকাট থেকে ৫০০ কিলোমিটার দূরে। ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ওমানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সাগরের পানি ৫ থেকে ১২ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হতে পারে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশটির দক্ষিণ উপকূলের রাজধানী শহর মাসকাটের। এই অঞ্চলে ২০০-৬০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে