লম্বা সময় গতকাল নেটে বোলিং করেছেন মুশফিক হাসান ও নাহিদ রানা। মুশফিক কয়েক সিরিজ ধরেই টেস্ট দলের সঙ্গে আছেন, তবে নাহিদকেও গতকাল আরও ভালো করে দেখলেন। এ দুই পেসারের বলের নিয়ন্ত্রিত লেংথ এবং গতি দেখে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সিলেট ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু জানিয়েছেন, মুশফিক ও নাহিদের মধ্যে কোনো একজন পেসারকে প্রথম টেস্টে অভিষেক করাতে চান।
একাদশে ২-৩ জন পেসার রাখা হতে পারে জানিয়ে হাথুরু বলেছেন, ‘আমরা ১১ জন খেলোয়াড় খেলাতে পারব এবং সেখানে হয়ত ২ বা ৩ জন পেসার থাকবে। (নাহিদ-মুশফিক) দুজনই বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনের শুরুটাই দারুণ। অনেক ওভার বল করেছে। তাদের নিয়ে আমি রোমাঞ্চিত, তাদের যেকোনো একজনকে অন্তত এই ম্যাচে দেখতে চাই।’
সর্বশেষ বিপিএলে গতির ঝড় তোলেন নাহিদ। খুলনা টাইগার্সের হয়ে দুই ম্যাচ সুযোগ পেয়ে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করে প্রশংসাও কুড়িয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যে ১৫ ম্যাচে ৬৩ উইকেট তাঁর। ১৫ ম্যাচে মুশফিকের ৫৫ উইকেট।
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের চেয়েও সিলেটের উইকেট এবার ঘাস একটু বেশি। তোপ দাগতে পারেন পোসাররা। হাথুরু অবশ্য জানিয়েছেন, উইকেট-আবহাওয়া যেমনই হোক হারাতে চান লঙ্কানদের। বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের ওপর কম্বিনেশন নির্ভর করে, আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। হ্যাঁ, উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা সমস্যা হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে