
ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টি হারার পর বোলারদের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন লিটন দাস। প্রথম দুই ম্যাচে শামিম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, জাকের আলীদের বাজে ব্যাটিং প্রদর্শনীর পর অধিনায়কের এমন কথা বেশ যৌক্তিক ছিল। কিন্তু শেষ টি-টোয়েন্টির পর লিটন যা বললেন, সেটার যৌক্তিকতা খুঁজে পাওয়া বেশ মুশকিল।
শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ধবলধোলাই হওয়ার পর পুরস্কতার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে আসেন লিটন। তাঁর দাবি, শিশির না থাকায় ব্যাটিংয়ের সময় বেশ কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। বিপরীতে শিশিরের সুবিধা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম দুই টি-টোয়েন্টিতে টস জেতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। দুই ম্যাচেই আগে ব্যাট করেছে অতিথিরা। আজ টস জিতে একই সিদ্ধান্ত নেন লিটন। কিন্তু হারের পর নিজের সিদ্ধান্তকেই বিতর্কিত করলেন তিনি।
লিটন বলেন, ‘আমরা যখন ব্যাট করছিলাম তখন শিশির ছিল না। উইকেট ব্যাট করার জন্য স্পর্শকাতর ছিল। এদিক থেকে ওয়েস্ট ইন্ডিজকে ভাগ্যবান বলতে হয়। কারণ তারা পরে ব্যাট করেছে। তবে এসব আপনার হাতে নেই।’
আগে ব্যাট করে ১৫১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। স্বাভাবিকভাবেই এই ওপেনারের প্রশংসা করেছেন লিটন। একই সঙ্গে ক্যাচ মিস নিয়ে হতাশা শোনা গেল লিটনের কণ্ঠ। তিনি বলেন, ‘তামিম ভালো ব্যাট করেছে। আমার মনে হয়েছিল আমাদের স্কোর ভালো ছিল। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়ে দিলে সেটা পরিস্থিতিকে কঠিন করে তোলে।’

বর্তমান সময়ের আলোচিত পেসার নাহিদ রানা। দুর্দান্ত গতির সঙ্গে অসাধারণ লাইন-লেন্থ এবং ভয়ঙ্কর সব বাউন্সের কারণে খুব অল্প সময়েই নিজের জাত চেনাতে পেরেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দারুণ বোলিং করে এসেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তাই এই পেসারকে নিয়ে বাড়তি ভাবনা ছিল নিউজিল
১২ মিনিট আগে
বিশ্ব সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মনে করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করে প্রতি বছর কাড়ি কাড়ি অর্থ আয় করে সংস্থাটি। পাশাপাশি আইসিসির বার্ষিক আয়ের বড় অংশও যায় বিসিসিআইয়ের কোষাগারে।
১ ঘণ্টা আগে
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। কানাডা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে এনেছে আইসিসি। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)।
২ ঘণ্টা আগে
টস হওয়ার কথা ছিল ১০টা ৩০ মিনিটে। কিন্তু কিছুটা বিলম্ব হলো। টসের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে কথা বলতে দেখা যায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে। এর নেপথ্যে মোস্তাফিজুর রহমান। শুরুতে এই পেসারকে রেখেই একাদশ সাজিয়েছিল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে