ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নিরাপদ পানি ও বিশুদ্ধ খাবারের সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। বানভাসি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সারা দেশের মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
আজ বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ব্যাগ শুকনো খাবার ও ১ কোটি টাকা দেওয়ার সহায়তা দেবে তারা। আর পুরো ত্রাণ কার্যক্রমে তারা সহায়তা নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। ৩ হাজার ব্যাগ শুকনো খাবার আগামীকাল সেনাবাহিনীর হাতে পৌঁছে দেবে বিসিবি।
অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘বর্তমানে বন্যাদুর্গত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এমন কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছি। এমন সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা দরকার, সেটার সর্বোচ্চ করতে আমরা প্রস্তুত।’
ফারুক আরও যোগ করেছেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে বিসিবি নিবেদিত থাকবে। এ ধরনের কাজে আমরা সমন্বয় ধরে রেখে কাজ করব। এমন কাজে আমরা সবাইকে আহ্বান করছি যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’
বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস থেকে শুরু করে জুনিয়রদের মধ্যে তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আকবর আলীরাও ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪০ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে