নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ করেন নাভিন উল হক। সামাজিক মাধ্যমে গত কয়েক মাস তিনি যে স্ট্যাটাসই দিচ্ছেন, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যাচ্ছে। গতকাল এক রহস্যময় পোস্ট দিয়ে আবারও আলোচনায় আফগানিস্তানের এই পেসার।
হাইব্রিড মডেলে ২০২৩ এশিয়া কাপ শুরু হচ্ছে বুধবার। এশিয়া কাপকে সামনে রেখে গতকাল ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানদের এশিয়া কাপের দলে রাখা হয়নি নাভিনকে। এরপরই ইনস্টাগ্রামে আফগান পেসার স্ট্যাটাস দিয়েছেন, ‘আপনার চোখ কতটা অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে পারছে, সেটা ব্যাপার না। আপনি কখনোই আলো ভেবে ভুল করতে পারেন না।’ এশিয়া কাপ থেকে বাদ পড়াতেই হয়তো এমন স্ট্যাটাস দিয়েছেন। কেননা সীমিত ওভারের ক্রিকেটে বেশ পরিচিত মুখ তিনি। ধারাবাহিক পারফরম্যান্সও করছেন। নাভিনের ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হলে নেটিজেনরা একের পর এক মন্তব্য করেন। কেউ একজন তাঁকে ‘মিস্টার ক্লেভার’ বলেছেন। অন্যদিকে কেউ একজন লিখেছেন, ‘কিছু কথা তো আপনি বলে ফেলেছেন।’
এবারের আইপিএল দিয়েই বেশি ভাইরাল হয়েছেন নাভিন উল হক। অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে এবছরের ১ মে ম্যাচ চলা অবস্থায় তর্কে জড়ান বিরাট কোহলি ও নাভিন। কোহলি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন নাভিন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। সে সময় আরেক দফা লেগে যায় কোহলি ও নাভিনের। এরপর এই নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। আর বেঙ্গালুরু গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর টুইট করেছিলেন নাভিন। আফগান পেসার পরে অবশ্য তা অস্বীকার করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছরের মার্চে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাভিন। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ এর জানুয়ারিতে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে