২০২৪ বিপিএল শেষ হবে ১ মার্চ। এরপরই টি-টোয়েন্টি দিয়ে এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশের। অন্যদিকে শ্রীলঙ্কা, আফগানিস্তান দল দুটি খেলছে টি-টোয়েন্টি সিরিজের। ব্যস্ততা না থাকলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এক বিভাগের শীর্ষস্থান থেকে সাকিবকে কেউই হটাতে পারেননি।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং ২৫৬। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩৯। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ম্যাচ খেলে ৪.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ২১৭.০৭ স্ট্রাইকরেট ও ৪৪.৫ গড়ে ৮৯ রান করে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক এখনো পর্যন্ত তিনি।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে হাসারাঙ্গার। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। এখানে তাঁর রেটিং ৭০৫। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা বোলারও লেগস্পিনার। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আদিল রশিদ। হাসারাঙ্গা দুইয়ে ওঠায় এই র্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন তারই সতীর্থ মাহিশ তিকশানা। তিকশানার রেটিং পয়েন্ট ৬৭৬। চার ও পাঁচে থাকা দুই বোলারই বাঁহাতি স্পিনার। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। পাঁচে থাকা ভারতের অক্ষর প্যাটেলের রেটিং পয়েন্ট ৬৬০।
বোলিং, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি করা হাসারাঙ্গা কয়েক দিন আগেও এক রেকর্ড গড়েছেন। ডাম্বুলায় গত পরশু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ রানে নিয়েছেন ২ উইকেট। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসারাঙ্গার উইকেট হলো ১০১। লাসিথ মালিঙ্গার পর দ্বিতীয় লঙ্কান বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ৬৩ ম্যাচে ১০১ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে নিয়েছেন ১০০ উইকেট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে