
কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে ধুঁকছেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং কোথাও তিনি কিছু করতে পারছেন না। দল মন্ট্রিল রয়্যাল টাইগার্সও এই ভালো তো এই খারাপ। রানের খাতা খুলতে পারেননি এখন পর্যন্ত।
১০ ওভারের এই টুর্নামেন্টে সাকিবের দল মন্ট্রিল রয়্যাল টাইগার্স টানা তিন দিন খেলেছে। অধিনায়ক সাকিব নিয়মিত খেললেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। টুর্নামেন্টে এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। যার মধ্যে টানা দুই ম্যাচে মেরেছেন গোল্ডেন ডাক। সাকল্যে পেয়েছেন ১ উইকেট। রান বিলিয়ে দিচ্ছেন মুক্তহস্তে।
ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে গতকাল মন্ট্রিল রয়্যাল টাইগার্স খেলেছে ভ্যাঙ্কুভার কিংসের বিপক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মন্ট্রিল অধিনায়ক সাকিব। প্রথমে ব্যাটিং পেয়ে ১০ ওভারে ৪ উইকেটে করে ২০৬ রান। সাকিব এক ওভার বোলিং করে দিয়েছেন ২৭ রান। দুটি করে চার ও ছক্কা হজম করেছেন। পাননি কোনো উইকেট। তবে ব্যাটিংয়ে তিনি নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়েছেন। সাকিবের উইকেট নিয়েছেন ভ্যাঙ্কুভার কিংসের পেসার বালতেজ সিং। জয়ের লক্ষ্যে নেমে ১০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে মন্ট্রিল রয়্যাল টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন জশ ব্রাউন। ১০ বলের ইনিংসে ১ চার ও ৫ ছক্কা মেরেছেন। ৮০ রানে জয়ী ভ্যাঙ্কুভার কিংসের বালতেজ সিং, তাজিনদর সিং ও ডোয়াইন প্রিটোরিয়াস নিয়েছেন তিনটি করে উইকেট।
মন্ট্রিল রয়্যাল টাইগার্স আজ খেলেছে টরন্টো সিক্সার্সের বিপক্ষে। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ১০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে টরন্টো। সাকিব এক ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। জয়ের লক্ষ্যে নেমে ৮.২ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে মন্ট্রিল টাইগার্স। সাকিব এই ম্যাচেও গোল্ডেন ডাক মেরেছেন। ১০ বল হাতে রেখে পাওয়া মন্ট্রিলের ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন দিলপ্রিত বাজওয়া। সাকিবের এই সতীর্থ ২২ বলে ২ চার ও ৯ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন।
এবারের টুর্নামেন্টে সাকিবের মন্ট্রিল টাইগার্স এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে। অপর জয় এসেছে ৯ অক্টোবর মিসিসাউগা মাস্টার্সের বিপক্ষে। সেই ম্যাচে মন্ট্রিল জিতেছিল ৭ উইকেটে। সেই ম্যাচে সাকিবের ব্যাটিংয়েরই সুযোগ হয়নি। ১ ওভার বোলিং করে ৯ রান দিলেও পাননি কোনো উইকেট।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে তিন মাসও বাকি নেই। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ইরানকে খেলতে বারণ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথার পাল্টা জবাব দিয়েছে ইরানও।
৪ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের কাছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি টিকিট পাওয়ার প্রথম পর্ব। মিরপুর শেরেবাংলায় পরশু সিরিজের প্রথম ওয়ানডে জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ জিতলে পাবে একাধিক সুখবর। সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি হবে
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে তাই বিরাজ করছে যুদ্ধাবস্থা। এমন অবস্থায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রমশ অনিশ্চয়তা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের এবার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করা উচিত।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলা বাংলাদেশ থেমেছে গ্রুপ পর্বে। তবে অভিজ্ঞ রুপনা চাকমাকে টপকে মূল একাদশে জায়গা করে নিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন গোলরক্ষক মিলি আক্তার। চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো এশিয়ার শক্তিশালী দলগুলোর একের পর এক আক্রমণ সামলে তিন ম্যাচে রেকর্ড ১৬টি সেভ করেছেন...
১ ঘণ্টা আগে