কাগজে কলমে ২০২৩ সালে জিম্বাবুয়ে পরাজয়ের চেয়ে বেশি ম্যাচ জিতেছে ঠিকই। একই সঙ্গে এ বছর জিম্বাবুয়ের ক্রিকেট ভক্ত-সমর্থকদের জন্য ছিল কিছু হৃদয়বিদারক মুহূর্তেও। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার ভালো সম্ভাবনা জাগিয়েও খেলতে পারেনি মূল টুর্নামেন্টে। পারেনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলে খেলার যোগ্যতা অর্জন করতেও। ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকা জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হটন পদত্যাগ করেছেন।
জিম্বাবুয়ে দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগপত্র হটন আজ জমা দিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। জেডসি তা সাদরে গ্রহণ করেছে। হটন তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘দলকে এগিয়ে নিতে নতুন কাউকে দরকার।’ তিনি আরও জানিয়েছেন যে ১৮ মাস পর তিনি দলের চেঞ্জরুম হারিয়েছেন। জেডসি চেয়ারম্যান তাবেঙ্গা মুকুলানি বলেন, ‘গত কয়েক মাস দলের পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। ৫০ ওভার বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই আমরা খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি। ডেভ যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাকে আমরা অন্তরের অন্ত: স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁকে আমরা ভিন্ন ভূমিকায় দেখতে মুখিয়ে আছি। যেখানে আমরা মাঠের পারফরম্যান্সে ভাগ্য ফেরানোর চেষ্টা করছি।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সেরা দুইয়ে থাকলেই হতো জিম্বাবুয়েকে। তবে জিম্বাবুয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে শেষ করেছে। উগান্ডা ও নামিবিয়ার কাছে হেরেছিল জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার দায়ে লয়েড মিশির সভাপতিত্বে জেডসি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। বাছাইপর্বের আগে নামিবিয়ার কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে