Ajker Patrika

আগের রেকর্ডও কি এবার ভেঙে দেবেন বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ২১: ৫৩
আগের রেকর্ডও কি এবার ভেঙে দেবেন বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকার মাঠে ঐতিহাসিক এক জয় বাংলাদেশ নারী ক্রিকেট দল পেয়েছিল চলতি সপ্তাহের শনিবার। ৫২তম বিজয় দিবসের দিন বাংলাদেশের মেয়েরা পেয়েছিল ১১৯ রানের বিশাল জয়। ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ পচেফস্ট্রুমে খেলছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম ওয়ানডের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ নারী দলের।

পচেফস্ট্রুমে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত  নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা ভলভার্ট। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি শুরু করেন ধীরস্থির। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছিল ৩৮ রান। দলীয় ৪৮ রানে ভেঙে দিয়েছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১৩তম ওভারের চতুর্থ বলে শামীমার উইকেট নেন মাসাবাতা ক্লাস।

প্রথম উইকেট পড়ার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন মুর্শিদা খাতুন। তবে তিনি বড় স্কোর করতে পারেননি। ১৩ বলে ২ চারে ৮ রান করেন তিনি।  ১৭তম ওভারের তৃতীয় বলে মুর্শিদার উইকেট তুলে নেন মারিজান ক্যাপ। শামীমা, মুর্শিদার বিদায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৬.৩ ওভারে ২ উইকেটে ৬৩ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি ও ওপেনার পিংকি বেশ ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। ৯০ বলে ফিফটি তুলে নিয়েছেন পিংকি। জ্যোতিকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৮ বলে ৫৮ রানের জুটি গড়েন পিংকি। জুটি গড়ার পথে ৯০ বলে ফিফটি তুলে নেন পিংকি। জ্যোতির উইকেট নিয়ে তৃতীয় উইকেটের জুটি ভাঙেন ক্যাপ। বাংলাদেশ অধিনায়ক ৩৩ বলে ১ চারে করেন ১৩ রান।

জ্যোতির উইকেট পড়ার পর বাংলাদেশের নারী ক্রিকেট দলের স্কোর হয়ে যায় ৩১.১ ওভারে ৩ উইকেটে ১২১ রান। এরপর ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন ফাহিমা খাতুন। ওপেনার পিংকি ও ফাহিমা তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের নারী ক্রিকেট দলের স্কোর ৪২ ওভারে ৩ উইকেটে ১৭২ রান। ১৪৬ বলে ৮০ রানে ব্যাটিং করছেন পিংকি। ফাহিমা অপরাজিত আছেন ২৪ বলে ২৬ রান করে। এর আগে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে ২৫০ রান করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যা ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত