নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। এর পরই পা ফসকে যায় বাবর আজমের দলের। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পায় পাকিস্তান। বাজেভাবে হারায় নেট রানরেটের অবস্থাও ভালো নয় বাবরদের। পাকিস্তানের এমন হতশ্রী পারফরম্যান্সে চটেছেন ওয়াসিম আকরাম।
চেন্নাইতে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২৮২ রান করে ফেলে পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী ম্যাচ জেতায় পাকিস্তান অনেকটা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। এক ওভার হাতে রেখে আফগানিস্তান পায় ৮ উইকেটের বিশাল জয়। ব্যাটিং, বোলিংয়ের তুলনায় ফিল্ডিংয়ে দুর্বলতা দেখা গেছে গতকালও। আফগানিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে হাসান আলিকে ডিপ থার্ড ম্যানে কাট করে প্রথমে সিঙ্গেল নিয়েছিলেন ইবরাহিম জাদরান। ডিপ থার্ড ম্যান এলাকায় শাহিন শাহ আফ্রিদির মিস ফিল্ডিংয়ে বাড়তি ১ রান নেন জাদরান। ফিল্ডিংয়ে এমন ভুল শাহিন করেছেন আরও একবার। ১৬তম ওভারের তৃতীয় বলে শাদাব খানকে পুল করেন রহমানুল্লাহ গুরবাজ। লং অনে শাহিন গুবলেট পাকানোয় তা ৪ হয়ে যায়।
শাহিনের ভুল তো রয়েছেই, ফিল্ডিংয়ে তুলনামূলক অলস দেখা গেছে পাকিস্তানকে। ফিল্ডিংয়ে বেশ কিছু রান সেভ করতে পারলে আফগানিস্তানের ওপর চাপ প্রয়োগ করা যেত বলে মনে করেন আকরাম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বাবরদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের ‘এ স্পোর্টসে’ আকরাম বলেন, ‘এটা খুবই লজ্জাজনক। ২৮০-এর চেয়ে বেশি রান তাড়া করে মাত্র ২ উইকেট হারানো—এটা আসলেই অনেক বড় কিছু। পিচ শুকনা থাকুক বা যা-ই হোক, তাদের ফিল্ডিং দেখেন। ফিটনেস লেভেলটা দেখুন। গত তিন সপ্তাহ ধরে বলে আসছি যে তারা (ক্রিকেটার) গত দুই বছরে ফিটনেসের পরীক্ষা দেয়নি। যদি এখন নাম ধরে বলি, তাহলে তো তাদের মন খারাপ হবে। দেখে তো মনে হয়, প্রতিদিন ৮ কেজি খাসির মাংস খায়।’
এবারের বিশ্বকাপে এর আগেও পাকিস্তানের পরাজয়ের পর ক্ষোভ ঝারতে দেখা গেছে আকরামকে। গত ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। পাকিস্তান ৭ উইকেটে হেরে যাওয়ার পর দেখা করেছেন বিরাট কোহলি ও বাবর আজম। বাবরকে কোহলি তাঁর জার্সি উপহার দিয়েছেন। কোহলির স্বাক্ষর চেয়েছেন পাকিস্তান অধিনায়ক। এরপর স্থানীয় এক চ্যানেলে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘মাঠে কোহলির সঙ্গে দেখা করা উচিত হয়নি বাবরের। কোহলির সঙ্গে এভাবে সরাসরি দেখা করার মতো পরিস্থিতি এখন এটা না। ব্যক্তিগতভাবে বিরাটের থেকে জার্সি নিতে পারত বাবর।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৫ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে