Ajker Patrika

ঘরোয়া ক্রিকেটে উইন্ডিজ বোর্ড খরচ করবে ২৭ কোটি টাকারও বেশি 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৪: ২৬
ঘরোয়া ক্রিকেটে উইন্ডিজ বোর্ড খরচ করবে ২৭ কোটি টাকারও বেশি 

ভারতে যখন ওয়ানডে বিশ্বকাপ চলছে, ওয়েস্ট ইন্ডিজ সেখানে নিতান্তই দর্শক। কেননা এবারই যে  প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা হচ্ছে না উইন্ডিজের। ক্রিকেটের বাকি দুই সংস্করণ টেস্ট, টি-টোয়েন্টিতেও অবস্থা ভালো নয় ক্যারিবীয়দের। তাতেই যেন টনক নড়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোতে মোটা অঙ্কের টাকা খরচ করার কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে সিজি ইউনাইটেড সুপার ফিফটি কাপের নতুন মৌসুম। তার আগে গতকাল সিডব্লুআই এক বিবৃতিতে জানিয়েছে, আগামী  চার বছরে পুরুষ-নারী মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে তাদের খরচ হবে ২৫ মিলিয়ন ডলারেরও বেশি।  বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি ৫০ লাখ টাকা।

কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানা, জ্যামাইকা, বার্বাডোজ, লিওয়ার্ড আইল্যান্ডস, উইন্ডওয়ার্ড আইল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমি-এই ৮ দল নিয়ে হবে সিজি ইউনাইটেডের নতুন মৌসুম। রাউন্ড রবিন লিগে হওয়া এই টুর্নামেন্টের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। এরপরফাইনাল হবে ১১ নভেম্বর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ডলার (বাংলাদেশি ১ কোটি ১০ লাখ টাকা।  রানার্সআপ দল পাবে ৫০ হাজার ডলার (বাংলাদেশি ৫৫ লাখ টাকা)।  গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলও পাবে ৫৫ লাখ টাকা।

নারীদের সিজি ইউনাইটেড সুপার ফিফটি কাপ, টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্টেও রয়েছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। ২০২৪ সিজি ইউনাইটেডের জয়ী দল পাবে ২০ হাজার ডলার (বাংলাদেশি ২২ লাখ টাকা)।  চার বছরের নতুন চক্রে তা আগামী বছর থেকে বিবেচনা করা হবে। টি-টোয়েন্টি ব্লেজ জয়ী দলও পাবে ২২ লাখ টাকা। দুই টুর্নামেন্টের ক্ষেত্রেই তা বেড়েছে ১০ হাজার ডলার (বাংলাদেশি ১১ লাখ টাকা)। দুটো ক্ষেত্রেই রানার্স আপ দল পাবে ১১ লাখ টাকা করে।

২০২৪ এর প্রথম দিকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপেও অর্থ পুরস্কার বাড়ানো হয়েছে। চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেটে জয়ী দল পাবে ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা) । অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা দল পাবে ১ কোটি ১০ লাখ টাকা।   

সিডব্লুআইয়ের সভাপতি ডক্টর কিশোর শ্যালোর মতে, ক্রিকেটারদের প্রাইজমানি বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্যালো বলেন, ‘ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতেই ক্রিকেটারদের এমন টাকা পয়সা বাড়িয়ে দেওয়া হচ্ছে । এটার সঙ্গে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলো মিলে  আন্তর্জাতিক ক্রিকেট ও আমাদের ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে ব্যবধা্ন কমাতে পারবে বলে আশা করছি। আমরা বিশ্বাস করি এটা খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে । খেলায় বিনিয়োগের এটা একটা অংশ ও তাদের জন্যও যারা মাঠে পতাকা উড়িয়ে থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত