
বিপিএল থেকেই ছন্দে আছেন এনামুল হক বিজয়। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল)। প্রথম ম্যাচে অর্ধশতকের পর এবার দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। এনামুলের পথ ধরে প্রাইম ব্যাংকের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন নাসির হোসেনও। এতেই বড় পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আজ শুক্রবার সাভার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে প্রাইম ব্যাংক। দলের হয়ে এনামুল হক ১২৭ ও নাসির করেন ১০৪ রান। জেতার জন্য ৩১৫ রান করতে হবে রূপগঞ্জ টাইগার্সকে।
উদ্বোধনী জুটিতে এনামুল হকের সঙ্গে ক্রিজে আসেন শাহাদাত দিপু। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন এনামুল। তবে বিপরীত পাশে ফরহাদ রেজার শিকার দিপু (০)। তিনে আসেন ভারতীয় ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। এনামুলের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন তিনি। রূপগঞ্জ টাইগার্সের স্পিনার এনামুল হক জুনিয়রের বলে ২১ বলে ২১ করে বোল্ড হয়ে ফেরেন ঈশ্বরণ।
তৃতীয় উইকেটের জুটিতে এনামুলকে দারুণ সঙ্গ দেন নাসির। রূপগঞ্জ টাইগার্সের বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন তাঁরা। শুরুতে সেঞ্চুরি তুলে নেন এনামুল। খানিক সময়ের বিরতিতে সেঞ্চুরির দেখা পান নাসিরও। তাদের ১৯৬ রানের বিশাল জুটি ভাঙেন ফরহাদ রেজা। ১২৫ বলে ১২৭ রান করা এনামুলকে আরিফুল হকের ক্যাচ বানান এই পেসার।
এনামুলের বিদায়ের কিছু সময় পর চোটে পড়ে প্যাভিলিয়নে ফিরে যান নাসির (১০৪)। পরের দুই ব্যাটার শামসুর রহমান শুভ (৬) ও অলক কাপালি (৪) ফেরেন ব্যর্থ হয়ে। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন এ দুই ব্যাটারই। শেষ দিকে মেহেদী হাসান ও নাহিদুল ইসলামের ৩২ রানে চড়ে ৩১৪ রান তোলে প্রাইম ব্যাংক।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে