তাহলে কি ওয়েস্ট ইন্ডিজ সফর উপমহাদেশের দলগুলোর দুস্মৃতির আরেক নাম হয়ে উঠছে?
জুলাইয়ের প্রথম দিন ফেরিতে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঠিক এক মাস পর আগস্টের প্রথম দিন আরেকটি বিড়ম্বনায় পড়েছে ভারতীয় দল।
সেন্ট কিটসে উইন্ডিজ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল আজ রাত সাড়ে ৮টায়। খেলা শুরুর দুই ঘণ্টা আগে মাঠে পৌঁছে অনুশীলনও শুরু করেছে দুই দল। তবে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ত্রিনিদাদ থেকে ভারতীয় ক্রিকেটারদের লাগেজ না আসায় এখনো শুরু হয়নি ম্যাচ।
ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) অবশ্য এরই মধ্যে নিশ্চিত করেছে, কিছুক্ষণের মধ্যেই মাঠে এসে পৌঁছাবে রোহিত শর্মা-রবিচন্দ্রন অশ্বিনদের কিট ব্যাগ। আর কোনো ঝামেলা না হলে খেলা শুরু হবে রাত সাড়ে ১০টায়।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সেন্ট কিটসে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। শেষ দুই ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। কিন্তু খেলোয়াড়দের মার্কিন ভিসা পেতে দেরি হওয়ায় ওই দুই ম্যাচ ফ্লোরিডায় হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে, যুক্তরাষ্ট্রের বিমান ধরার দিনক্ষণও এগিয়ে আসছে।
শেষমেশ যুক্তরাষ্ট্রে যেতে না পারলে নিজেদের মাঠেই শেষ দুই ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে সিডব্লুআই। সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের এবারের উইন্ডিজ সফর বেশ কয়েকটি বাজে অভিজ্ঞতারই সাক্ষী হতে চলেছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে