তৃতীয় মেয়াদে অধিনায়কত্ব পেয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন সাকিব আল হাসান। মুমিনুল হকের কাছ থেকে নেতৃত্ব হাতবদল হলেও টেস্টে বাংলাদেশের ভাগ্য বদল হয়নি। ক্যারিবিয়দের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হোয়াইটওয়াশ হয়ে শেষ করেছে সাকিবের দল।
তবে টেস্টে উন্নতির জন্য সাকিবকে সময় দিতে বললেন মাশরাফি বিন মুর্তজা। সেন্ট লুসিয়া টেস্টের হারের পর আজ এই সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'ওকে (সাকিব) সময় দিতে হবে। আমার বিশ্বাস সময় দিলে এটা (টেস্টে ব্যর্থতা) আমরা কাটিয়ে উঠতে পারব। কিছুটা সময় লাগবে। অনেক দূর পিছিয়ে গেলে আবার সামনে এগোতে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে সময় লাগবে। ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে খেলা, আমরা অভ্যস্ত না। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এই দুই জায়গায় কিন্তু ডিউক বলে খেলা হয়। ডিউক বলে মানিয়ে নেওয়া খুব কঠিন। এগুলো সব বিবেচনায় নিয়ে...হুট করে দলকে চাপ দিলেও হবে না।'
রাতারাতি টেস্ট ক্রিকেটে পরিবর্তন সম্ভব না জানিয়ে মাশরাফি আরও বলেন, 'প্রথমত টেস্টে আমরা কখনোই ভালো ছিলাম না। মাঝে ঘরে কিছু ম্যাচ জিতেছিলাম। একটা উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ আবার নিচের দিকে। টেস্টে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। টেস্ট ক্রিকেটে ইতিবাচক ব্যাপার হলো, সাকিব বেশ অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব এখন অধিনায়ক। কিন্তু রাতারাতি কিছু হওয়া সম্ভব না। সাকিব কিছু কথা বলেছে যেগুলোর গভীরতা আছে।'
টেস্টে পরিবর্তনের জন্য ঘরের মাঠে না হারার ফরর্মুলার কথা সেন্ট লুসিয়া টেস্ট শেষে বলেছিলেন সাকিব। মাশরাফিও সাকিবের সঙ্গে সম্পূর্ণ একমত, 'একদম শতভাগ একমত। ওয়ানডে ক্রিকেটও কিন্তু আমরা এভাবে পরিবর্তন করেছি। আমাদের প্রথম পরিকল্পনা ছিল ঘরের মাঠে যতটা সম্ভব ম্যাচ জিতব। ৮০ শতাংশ ম্যাচ আমরা কীভাবে জিততে পারি।'

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৩ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে