
শ্রীলঙ্কাকে হারিয়ে হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে ৯ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। তবে শেষ আটে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেল বাংলাদেশ।
স্বাগতিক হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গতকাল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে। শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু আজ শেষ আটে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরেই উঠল না আকবরের বাংলাদেশ। হংকংয়ের মংকক মিশন রোডে ৫৪ রানে হেরে যাওয়ায় সেমিতেই খেলা হলো না বাংলাদেশের।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর। ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট ১৪৯ রান করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যালেক্স রস (৫০) ও বেন ম্যাকডারমট (৫১) ফিফটি করেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান নিয়েছেন একটি করে উইকেট। পাহাড় সমান লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৩ রান করে বাংলাদেশ। অধিনায়ক আকবর শূন্য রানে আউট হয়েছেন। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের ব্যাট থেকে এসেছে ৬ রান। আবু হায়দার রনির ১৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস শুরু হারের ব্যবধানটা কমাতে পেরেছে। ৭ ছক্কা ও ২ চার মেরেছেন তিনি। ৬ ওভারে ৫ উইকেটে ৯৫ রানে আটকে যায় আকবরের দল। অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন নিয়েছেন ৩ উইকেট। ১১ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রস। ১ চার ও ৭ ছক্কা মেরেছেন।
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেও ভারত ছিটকে গেছে গ্রুপ পর্বেই। আজ সকালে ‘সি’ গ্রুপের ম্যাচে কুয়েতের কাছে ২৭ রানে হেরেছে দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত। বোল পর্বে এরপর কার্তিকের দল ৪ উইকেটে হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। ভারত এরপর খেলবে নেপালের বিপক্ষে। ভারত-নেপাল ম্যাচটি হবে আজই।

অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১১ মিনিট আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
৩ ঘণ্টা আগে