
আফগানিস্তান সিরিজে মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা। সরকারের অনুমতি সাপেক্ষে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ দর্শককে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে টিকিটের দামও চূড়ান্ত করা হয়েছে।
আগামী পরশু মঙ্গলবার থেকে শুরু হবে ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে, সাগরিকার বিটাক মোড়ে। টিকিট বুথ খোলা হবে সকাল ৯টায়। বিক্রি চলবে ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদি টিকিট অবিক্রীত থাকে তবে ম্যাচের দিনও পাওয়া যাবে।
গ্যালারির ছাদের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে হলে লাগবে ৩০০ টাকা। আর পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ১৫০ টাকা।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৫ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে