লক্ষ্য মাত্র ১১২ রান। বলতে গেলে মামুলি টার্গেট। তারপরও আফগানিস্তানকে হারাতে বেশ কষ্ট করতে হলো ইংল্যান্ডকে। এই লক্ষ্য তাড়া করতেই ৫ উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে ইংল্যান্ডের ৫ উইকেটের জয় এসেছে লিয়াম লিভিংস্টোনের ২১ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে। তাঁকে সঙ্গ দেওয়া মঈন আলী অপরাজিত থাকেন ৮ রানে।
আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড ও আফগানিস্তান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে অবশ্য বড়-ছোট বলতে কোনো দল নেই। তা জানা আছে বিধায় শুরু থেকে আফগানদের হালকাভাবে নেয়নি জস বাটলারের দল। পার্থে টসে জিতলেও আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ও উইকেটরক্ষক।
বাটলার যে পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছেন সে জায়গায় সফল তিনি। ইংলিশ বোলাররা আফগানদের বড় জুটি গড়তে তো দেননি, কাউকে জ্বলেও উঠতেও দেননি সেভাবে। এই কৃতিত্ব অবশ্য পুরোপুরি স্যাম কারেনের। মাত্র ২২ বল করে দিয়েছেন ১০ রান আর নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবীদের ১১২ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকায়ই রাখেন এই পেসার। ম্যাচ সেরাও কারেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বেন স্টোকস ও মার্ক উডের সমান ২টি করে উইকেট।
আফগানদের হয়ে ব্যক্তিগত দুই অঙ্কের ঘরে ছুঁতে পেরেছেন মাত্র চার জন— উইকেটরক্ষক-ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১০), ইব্রাহিম জাদরান (৩২), উসমান ঘানি (৩০) ও নাজিবুল্লাহ জাদরান (১৩)।
লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার বাটলার (১৮) ও অ্যালেক্স হেলস (১৯) ছিন্ন হোন চতুর্থ ওভারের শেষ বলে ও দলীয় ৩৫ রানে। এরপর ডেভিড মালানের ৩০ বলে ১৮ রানের কচ্ছপ গতির ইনিংস। ইংলিশদের বেশ চেপেও ধরেছিল আফগানরা। সেই চাপ তাদের আরও বাড়ে স্টোকস (২) ও হ্যারি ব্রুকের (৭) বিদায়ে। তবে মামুলি রান নিয়ে আর যুদ্ধ করতে পারেনি আফগানিস্তান। লিভিংস্টোনের ব্যাটে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৩ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে