পেশাদার ক্যারিয়ারে একসময় না একসময় ফুলস্টপ বলতেই হয়। সাকিব আল হাসান আজ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন ইতি টানার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে শেষ বলে সাকিব জানিয়েছেন। অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের মাঠে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এ বছরের জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলেছেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে সংস্করণও শেষ হবে বলে ইঙ্গিত দিয়েছেন সাকিব।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু সাকিবের। ১৮ বছরের পথচলায় টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৭০, ২৪৭ ও ১২৯ ম্যাচ। সবশেষ ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট।
১৪০০০ রান ও ৭০০ উইকেটের ডাবল
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪০০০ রান ও ৭০০ উইকেটের ডাবলের একমাত্র কীর্তি সাকিবের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে সাকিব এখন পর্যন্ত খেলেছেন ৪৪৬ ম্যাচ। ৩৩.৯৯ গড়ে করেছেন ১৪৭২১ রান। নিয়েছেন ৭০৮ উইকেট। ইনিংসে ২৫ বার ৫ উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরেই অংশগ্রহণ
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত (২০২৪) টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি মৌসুম হয়েছে।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্রত্যেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৩ ম্যাচে করেছেন ৮৫৩ রান। আইসিসির ইভেন্টটিতে নিয়েছেন ৫০ উইকেট।
সবচেয়ে বেশি সিরিজসেরা
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজসেরা হয়েছেন সাকিব আল হাসান। তিন সংস্করণ মিলে ১৭ বার ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছেন।
সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯-এর ১৭ জুলাই গ্রেনাদার সেন্ট জর্জেস গ্রাউন্ডে ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টে নেতৃত্ব দিয়ে সাকিব ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২০০৭-এর ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্টে অধিনায়ক হয়েছিলেন আশরাফুল।
এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট
আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড সাকিবের। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন সংস্করণ মিলে ১৪৪ ম্যাচে নিয়েছেন ২৫২ উইকেট। যেহেতু দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন, সাকিবের কাছে রেকর্ডটা আরও একটু বাড়ানোর সুযোগ থাকছে। কারণ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ মিরপুরে হচ্ছে। ১৮৮ উইকেট নিয়ে সাকিবের পরে দ্বিতীয় স্থানে মুত্তিয়া মুরালিধরন। ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) মুরালিধরন আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬ ম্যাচ খেলেছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে